কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের বড় সুযোগ দিচ্ছে YouTube, কী কী বদল হচ্ছে ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ YouTube Shorts-এর দৈর্ঘ্য বাড়ছে! আগামী ১৫ অক্টোবর থেকে, আপনি মিনিট পর্যন্ত দীর্ঘ Shorts তৈরি করতে পারবেন। YouTube ব্যবহারকারীদের দীর্ঘদিন ধরে  এই অনুরোধটি ছিল, অবশেষে YouTube ব্যবহারকারীদের দাবীকে মান্যতা দিতে চলেছে।

১৫ অক্টোবরের আগে আপলোড করা কোনো ভিডিও-র ক্ষেত্রে এই পরিবর্তনটি কার্যকারী হবে না এবং এটি কেবল লম্বা অ্যাসপেক্ট রেশিওর ভিডিওগুলিতে প্রযোজ্য হবে। YouTube আরও জানিয়েছে, আগামী সময়ে দীর্ঘ Shorts-এর জন্য আরও উন্নত আপডেট আনা হবে।

আরও পড়ুনঃ ২টি বিশেষ ফিচার নিয়ে আসতে চলেছে Lava Agni 3 5G! ফাঁস তথ্য

Shorts-এ আসছে নতুন Templete। আপনি যেকোনো Short-এ Remix ট্যাপ করে “Use this template” অপশনটি ব্যবহার করে দেখতে পারেন। এছাড়াও, কিছুদিনের মধ্যেই, আপনি আপনার পছন্দের YouTube ভিডিওগুলির ক্লিপগুলো রিমিক্স করতে পারবেন, এমনকি বিভিন্ন ক্লিপ থেকে একাধিক অংশ যোগ করে একটি নতুন ভিডিও তৈরি করা যাবে।

আরও আছে, YouTube মোবাইলে নতুন একটি Shorts Trends পেজ চালু করছে, এবং খুব শীঘ্রই আপনি Shorts Feed-এ কমেন্টগুলোর প্রিভিউ দেখতে পাবেন।

যদি কেউ Shorts পছন্দ না করেন, তবে তার জন্যও ব্যবস্থা আছে। YouTube খুব শীঘ্রই একটি অপশন আনছে, যেটি ব্যবহার করে আপনি কম Shorts দেখতে পারবেন। Home Feed-এর যেকোনো Shorts গ্রিডের ডানদিকের তিনটি ডটে ট্যাপ করে এটি সিলেক্ট করতে পারবেন।

‘কান টানলেই মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!