ইরান- ইজরায়েল সঙ্ঘাত বাড়তেই  ক্ষতির মুখে আদানি সহ ভারতের ১০ সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তপ্ত মধ্যপ্রাচ্য। কিছুতেই কমছে না সঙ্ঘাত। প্রথমে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ, তারপর ইজরায়েল -লেবানন এবং এখন ইজরায়েল -ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতি। আর তা  নিয়ে  বিশ্বজুড়ে ছড়িয়েছে উত্তেজনা। এই আবহে আমেরিকা থেকে ভারত সহ বেশ কয়েকটি দেশের পড়েছে শেয়ারবাজার। আর তাতেই বাড়ছে চিন্তা।

ইজরায়েল- ইরানের মধ্যে যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তাতেই চিন্তায় পড়েছে ভারতের প্রায় ১০ টি বড় সংস্থা। এর মধ্যে রয়েছে টাটা গ্রুপের থেকে শুরু করে গৌতম আদানি সংস্থা। যুদ্ধের প্রভাবে এসব কোম্পানির শেয়ার হু হু করে  পড়তে শুরু করেছে। 

উল্লেখ্য, ইজরায়েলের অন্যতম ব্যস্ততম বন্দর হল  হাইফা । আর এরসঙ্গে যুক্ত রয়েছে আদানি বন্দর। যা হাইফা বন্দরে একটি বড় অংশীদার। তাই ক্রমবর্ধমান সঙ্ঘাত পরিস্থিতিতে আদানির শেয়ার প্রায় কমে গিয়েছে প্রায় ৩ শতাংশ। অন্যদিকে ইজরায়েলে এই পরিস্থিতির জন্য আদানির পর চাপে  রয়েছে টাটা গ্রুপ। কারণ, ইজরায়েলের জুয়েলারি সেক্টর থেকে আইটি সেক্টর পর্যন্ত বিস্তৃত টাটা গোষ্ঠী। এছাড়াও ইজরায়েলের বড় কোম্পানিগুলিকে আইটি পরিষেবা প্রদান করত  উইপ্রো এবং টেক মাহিন্দ্রা । তাই স্বাভাবিকভাবে ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে  চিন্তায় পড়েছে ভারতের একাধিক সংস্থা।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল