চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফিফা বিশ্বকাপ ফাইনালে উঠে সম্মুখ সমরে ব্রাজিল-আর্জেন্টিনা

courtesy-google

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। না, খেলাটা এবার ফুটবল নয়। 5 জন বনাম 5 জনের ফুটসাল। নামটা অনেকের কাছে অদ্ভুত লাগলেও ফুটবলের তুলনায় আকৃতিতে খানিকটা ছোট এই বল পায়ে খেলোয়াররা ফুটবলের নিয়মের গণ্ডি ছাড়িয়ে বিপরীত পক্ষের বিরুদ্ধে আক্রমন শানান। এবার সেই খেলাই ফাইনালে এসে দাঁড়িয়েছে। বিশ্বকাপ মরশুমের অন্তিম ও ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার ছেলেরা।

গত 14 সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানের মাটিতে শুরু হয়েছিল ফুটসাল বিশ্বকাপ। গতকালই ছিল এই কাপের সেমি ফাইনাল ম্যাচ। যেখানে ফ্রান্সের খেলোয়াড়দের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মেসির দেশ। সেমি ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার দেশটি। তবে ফাইনালে তাদের লড়তে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে। আর্জেন্টিনার মতোই ইউক্রেনকে হারিয়ে ফাইনালে জায়গা করতে হয়েছে ব্রাজিলকেও।

ব্রাজিল শেষ বারের মতো ফুটসাল খেলেছে 2012 তে। সে বার তাদের প্রতিপক্ষ দল ছিল স্পেন। যদিও সেই ম্যাচে 3 গোল করা ব্রাজিলকে মাত দিতে পারেনি স্পেনের ছেলেরা। 2 গোলেই থেমে যায় তাদের চাকা। অন্যদিকে 2016 সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2021-এ ফাইনালে উঠে পরাজয় স্বীকার করেছিল পর্তুগালের কাছে। কাজেই দীর্ঘ 12 বছর পর ফাইনালে ওঠা ব্রাজিলের সাথে এবার সামনা সামনি ফুটসালের লড়াইটা আর্জেন্টিনার জন্য চাপের হতে পারে।

আরও পড়ুন:পুজোর পরই ঘুরে আসতে পারেন হিমাচলের এই জায়গাগুলি

প্রসঙ্গত, দুই দেশের ফুটসাল ইতিহাসে এখনও পর্যন্ত ফাইনালে উঠতে দেখা যায়নি ব্রাজিল আর্জেন্টিনাকে। এবারই প্রথম ফাইনাল খেলবে তারা। দুই দলের ম্যাচ পরিসংখ্যান দেখলে, ফুটসালে এখনও পর্যন্ত 83 বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মাত্র 8 বারা জিততে পেরেছে আর্জেন্টিনা অন্যদিকে 66 বার লাতিন আমেরিকার এই দেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। ড্র হয়েছে 9 বার। যদিও গোটা ক্যারিয়ারে আধিপত্য বজায় রেখেছে ব্রাজিল। চলতি বিশ্বকাপের ফেইনলেও কি সেই একই ছন্দে দেখা যাবে ব্রাজিলকে, নাকি প্রথমবারের মতো আর্জেন্টিনার কাছে হারতে হবে তাদের। উত্তর মিলবে শীঘ্রই।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ