ঝাড়গ্রামের শিরিশচক এলাকা থেকে উদ্ধার প্রেমিক যুগলের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: প্রেমের পরিনতি নেই বুঝেই একাসাথে মৃত্যুকে বেছে নিলেন প্রেমিক ও প্রেমিকা। ঝাড়গ্রামের(Jhargram) ১নং ওয়ার্ড শিরিশচক এলাকা থেকে উদ্ধার হয় প্রেমিক যুগলের মৃতদেহ। ঘরের অ্যাসবেস্টাস ভেঙে ঘরে ঢোকে পুলিশ। ভেতরে বিছানায় তখন মৃত অবস্থায় পড়ে ছিল অপর্না সাউ – এর (Aparna Shaw)মৃতদেহ। মুখ থেকে গ্যাজলা বের হচ্ছিল।আর তার পাশেই সিলিং থেকে ঝুলছিল পিন্টু ঘড়োই – এর(Pintu Ghorai) দেহ।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(Jhargram Medical College Hospital) পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রেমে পরিনতি নেই বুঝেই একসাথে মৃত্যুকে বেছে নেন দুজন। পিন্টু ঘড়োই এবং অপর্না সাউ সম্পর্কে জামাই, বৌদি। পিন্টুর বাড়ি কলকাতায়। কিন্তু বিয়ের কয়েক বছর পর সে কাজের খোঁজে ঝাড়গ্রামে চলে আসেন। গাড়ির চালকের কাজ খুঁজে নিয়ে সেখানে চাকরি করা শুরু করেন। বাড়ি ভাড়া নেয় শশুর বাড়ির অদুরে শিরিশচক এলাকায়। পাশেই রাধানগর(Radhanagar) এলাকায় শশুর বাড়ি হওয়ায় শালার বৌ অপর্নার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। মাঝেমাঝেই পিন্টুরবাড়িতে আসা যাওয়া শুরু করে তারা। এই বিষয় টা জানাজানি হওয়ায় পিন্টুর বাড়িওয়ালা এখানে অপর্না কে আসতে মানা করে দেয়।

তবে শুক্রবার বাড়িওয়ালা বাড়িতে না থাকায় পিন্টু অপর্নাকে বাড়িতে ডেকে নেয়। তারপর এই চরম সিদ্ধান্ত। শনিবার সকালে বেলা বাড়লেও পিন্টু বাড়ির দরজা না খোলায় তাকে ডাকতে আসে। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় জালনা ফাঁক করে দেখে সিলিং থেকে ঝুলছে পিন্টু। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়(Jhargram P.S.)। পুলিশ এসে ঘরে ঢুকলে দেখতে পায় শুধু পিন্টু নয়। মারা গেছে অপর্নাও।তবে পুলিশ খতিয়ে দেখছে যে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা। পুজোর আগে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়