কেউ শেখাবে না, মহিষাসুরমর্দিনীর কাছ থেকে শিখে নিন মূলব্যান এই শিক্ষাগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি : আদ্যাশক্তি মহামায়া হলেন দেবী দুর্গা। কখনো বা উগ্রচন্ডী, কখনো বা অন্নপূর্ণা,কখনো বা ক্রোধের বহি:প্রকাশ স্বয়ং কালী, একাধিক রুপে আবির্ভূত হয়েছেন দেবী দুর্গা। তাই তো তাঁকে ভিন্ন ভিন্ন রুপ ও চরিত্রে ফুটিয়ে তোলা হয়। নানা রূপে দেবীর আরাধনা করে থাকেন ভক্তরা। তবে মায়ের আরাধনা মানে শুধু আনন্দ বা সাজপোশাক নয়। দেবীর আরাধনা মানে হল এক একটা শিক্ষা। অতীত আর বর্তমানকে গভীরভাবে বোঝা। আপনি কি জানেন মা দুর্গা আমাদের জীবনের নানা রকমের শিক্ষা দেয়। যে কোন নারী এই শিক্ষা নিতে পারে। জানেন কী এগুলো কী? তবে জেনে নিন কি শিক্ষা দেয় দেবী মহিষাসুরমর্দিনী।

শারীরিক শক্তি শুধু নয়, চাই ইচ্ছাশক্তি : সমাজে আজও বলা হয় একজন পুরুষ সবচেয়ে বেশি শক্তিশালী।নারী মানেই কিন্তু দূর্বল নয়। পাপের বিনাশ করার জন্য শুধু শারীরিক শক্তি নয়, সবার আগে প্রয়োজন ইচ্ছাশক্তি। চাই মানসিক তেজ । এর পাশাপাশি উপস্থিত বুদ্ধির দরকার। অর্থাৎ বলের থেকে বুদ্ধির ধার বেশি।

অন্তরের দুর্গাকে জাগ্রত করা : জানেন কি  প্রত্যেক নারীর মধ্যেই আছে দেবীর অংশ।এই সত্তাকে জাগিয়ে তোলা। নারী যখনই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তাঁর মধ্যে থাকা দেবী দুর্গা জাগরিত হয়। তাই অন্তরের ভয় দূর করে নিজের মধ্যে দুর্গাকে জাগিয়ে তোলা উচিত।

আরও পড়ুন :পুজোর আগেই জেনে নিন জলে কেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় ?

আত্মবিশ্বাস ও ভয়হীনতা : দেবীর দশ হাতের অস্ত্র দশটি শিক্ষা দেয়। যেমন- আত্মবিশ্বাস, মনোবল,ভয়হীনতা ও সত্যের পথে থাকা ইত্যাদি। অর্থাৎ নারী যে দুর্বল নয়, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তাঁরই শিক্ষা দেয়। 

প্রেম ছড়িয়ে দেওয়া :  দু্র্গা মানে শুধু অসুরের নিধন নয়, এখান থেকে আমরা ভালবাসা ছড়িয়ে দেওয়ার শিক্ষা পাই। হাতে অস্ত্র ধরলেও কোমল রূপ কখনোও ভোলেননি দেবী দুর্গা। অর্থাৎ সবার আগে তিনি নারী, তিনি হলেন জগতের মা। সন্তানদের রক্ষায় তিনিই উগ্রচন্ডী, কখনো বা কোমল নিষ্পাপ।

আরও পড়ুন : মহাদেবের কোলে পার্বতী ! বৈষ্ণব ঘরেও দেবী পুজিত হন চামুণ্ডারূপে

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!