বাবার স্মৃতি আগলেই অভিনয়ে পা রাখতে চলেছেন অভিষেক-কন্যা ‘ডল’

তাঁর স্মৃতিকে সম্বল করেই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও কন্যা সাইনা ওরফে ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ২৪ মার্চ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান টলিউডের প্রখ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি টলিউড। অভিনেতার স্ত্রী ও মেয়ে সর্বদা অভিনেতার স্মৃতি আগলে রয়েছেন। আজ অভিনেতার স্ত্রী মনে করবে অভিষেক তাঁর সঙ্গেই আছেন। টলিউডে ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন অভিষেক। কিন্তু শেষ বয়সে তাঁর জায়গা হয়েছিল ছোটপর্দায়, এই নিয়েও তখন কম বিতর্ক ওঠেনি।

যাই হোক, দেখতে দেখতে দুবছর কেটে গেল অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর। অকালেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি, তাই তাঁর নামের পাশে প্রয়াত কথাটা আজও বেমানান। কিন্তু সময় তো আর থেমে থাকেনা, তাঁর স্মৃতিকে সম্বল করেই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও কন্যা সাইনা ওরফে ডল। এবার টলিউডের অন্দরে গুঞ্জন, বাবার মতোই অভিনয় জগতে পা রাখতে চলেছেন সাইনা। জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। এমনই খবর জানা গিয়েছে। বর্তমানে নবম শ্রেণির পড়ুয়া সাইনা। শোনা যাচ্ছে, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। কিন্তু এই ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করবেন ডল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন তিনি।

সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই অভিনয়ে পা রেখেছেন সাইনা। সিরিয়ালের প্রযোজনা সংস্থার প্রস্তাব পাওয়া মাত্রই নিজের স্কুল থেকে শুটিংয়ের অনুমতি নিয়ে তবেই অভিনয়ে পা দিয়েছেন ডল। অডিশন দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও যেচেই সাইনার কাছে অভিনয়ের প্রস্তাব আসে। মেয়েকে লুক টেস্টে নিয়ে গিয়েছিলেন সংযুক্তা নিজেই। ক্যামেরার সামনে বেশ সাবলীল সাইনা। অবশ্য তাঁর রক্তেই বইছে অভিনয়, ক্যামেরার সামনে বেশ সাবলীল তো হবেই।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য