কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থ বিদ্যায় নোবেল জিতলেন ২ বিজ্ঞানী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন  মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন । এনারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং পদ্ধতি আবিস্কার করেছেন । তাই চলতি বছর  পদার্থ বিদ্যায় তাদের নোবেল দেওয়া হয়েছে। মঙ্গলবার নোবেল পুরস্কারের অফিসিয়াল এক্স  হ্যান্ডেলে পোস্ট করে দুই নোবেল জয়ীদের  নাম ঘোষণা  করা হয় ।

বর্তমানে মার্কিন বিজ্ঞানী হপফিল্ড প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে এবং হিন্টন টরন্টো বিশ্ববিদ্যালয়ে কাজ করেন।  আর হিন্টন হলেন ব্রিটিশ-কানাডিয়ান। আপাতত টরেন্টো বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন তিনি। এনারা দুজনেই   ফিজিক্সের মাধ্যমে এমন উপায় তৈরি করেছেন, তা বর্তমান যুগের শক্তিশালী মেশিন লার্নিংয়ের ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়িয়েছে। সেইজন্য এনাদের নোবেল দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় নোবেল পুরস্কার কমিটি।

পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল সহ মোট ১ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পান ফরাসি বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি এবং হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ফেরেঙ্ক ক্রাউস। বলা বাহুল্য,   চলতি বছর চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শুরু হয়েছে নোবেল পর্ব । এরপর বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কারা পাবেন সেই পুরস্কার সেটাই এখন মূল দেখার বিষয়।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ