খয়রাশোলের ঘটনায় মৃতদেহ শনাক্ত করতে DNA Test’র সিদ্ধান্ত, দায়ের NIA তদন্ত চেয়ে মামলাও

খয়রাশোলে কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ২টি অশনাক্ত দেহের DNA Test’র সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের(Birbhum) খয়রাশোলে(Khoyrashol) গঙ্গারামচক কয়লাখনিতে(Gangaramchak Coal Mines) বিস্ফোরণের ঘটনায়(Blast Incident) সরকারি মতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। নিখোঁজের সংখ্যা গ্রামবাসীদের দাবি অনুযায়ী ৬। এদিন নতুন করে দুটি দেহ মিলেছে ছিন্নভিন অবস্থায়। দু’জনের শরীর এতটাই ছিন্নভিন্ন, যে দেখে বোঝার উপায় নেই, কার শরীর। সেই কারণেই ওই দুটি দেহ শনাক্ত করতে DNA Test’র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্ফোরণে মৃতদের ময়নাতদন্ত সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে হলেও DNA Test’র জন্য মৃতদেহের দেহাংশ পাঠানো হবে দুর্গাপুরে। সরকারি ভাবে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ শনান্ত করা গেলেও ২ জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। তবে নিখোঁজ থাকা এক ব্যক্তির পরিবারের দাবি, তাঁরা পা দেখে একজনকে চিহ্নিত করেছেন। যদিও প্রশাসন DNA Test’র ওপরেই আস্থা রাখছে।

আরও পড়ুন, ‘বৈপ্লবিক পদক্ষেপ, মানবতার কাছে এর মূল্য অসীম’, মমতাকে কুর্ণিশ সুভাষের দুর্গার

এদিকে ২জনের দেহ শনাক্ত না হওয়ায় তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি আংশিক ও সরকারি চাকরি প্রদানের বিষয়টি পুরোপুরি আটকে গিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গতকালই রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, মৃতদের পরিবারকে এককালীন ৩২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সেই সূত্রেই যে ৮জনের মৃত্যুর খবর সরকারি ভাবে স্বীকার করে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে ৬জনের পরিবারের হাতে ৩২ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। সরকারি চাকরির নিয়োগপত্রও খুব শীঘ্রই তুলে দেওয়া হবে। তবে যে ২জনের দেহ শনাক্ত হয়নি তাদের পরিবারকে কেবল ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আপাতত। বাকি ১২ লক্ষ টাকা DNA Test’র পরে দেওয়া হবে। সরকারি চাকরিও পরে মিলবে।

আরও পড়ুন, অভিষেক কন্যাকে কুরুচিকর ভাষায় আক্রমণ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

এদিকে বিস্ফোরণের ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে NIA তদন্ত চেয়ে একটি মামলা দায়ের হয়েছে। ভারতীয় অবহেলিত পার্টি নামে একটি রাজনৈতিক দলের সম্পাদক দীপককুমার সরকারের হয়ে সেই মামলা দায়েরের অনুমতি চান তাঁর আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। বিষয়টির গুরুত্ব বিচার করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলা দায়েরের অনুমতি দেন। আগামী ১৪ অক্টোবর ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে লরিতে থাকা বিস্ফোরকের বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে। অসাবধানবশতই সেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?