নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারা বছর একই রকম নিরামিষ পদ রান্না করতে করতে ক্লান্ত। ভাত আর নিরামিষ সবজি দেখলে বিরক্তি আসে? তাহলে চেনা নিরামিষ রান্নার বদলে এবার বানিয়ে দেখতে পারেন সুগন্ধি মাশরুম পোলাও। বাসমতী চালের ঝরঝরে দানা, মাশরুমের স্বাদ, ঘি, কাজু-কিশমিশ এবং গোটা গরম মশলার মিশেলে তৈরি এই পদ একদিকে যেমন সুস্বাদু, তেমন নিরামিষ মেনুতেও বেশ মানানসই। বাড়িতে অতিথি এলে ভাতের বদলে এই পোলাও দিয়েই জমিয়ে দেওয়া যেতে পারে দুপুরের খাওয়াদাওয়া।

উপকরণ 

তিন থেকে চার জনের জন্য প্রয়োজন

২ কাপ বাসমতী চাল

২৫০ গ্রাম মাশরুম

১ চা-চামচ আদা বাটা

১০-১২টি কাজু

২ টেবিল চামচ কিশমিশ

২টি তেজপাতা

১ টুকরো দারচিনি

৩-৪টি এলাচ

৪-৫টি লবঙ্গ

আধ চা-চামচ জিরে

৩-৪টি কাঁচা লঙ্কা

আধ চা-চামচ গরম মশলা

গোলমরিচ গুঁড়ো

স্বাদমতো নুন

২ টেবিল চামচ ঘি

২ টেবিল চামচ তেল

সামান্য চিনি

কেওড়া জল

প্রণালী 

প্রথমে বাসমতী চাল ভাল করে ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তার পর জল ঝরিয়ে আলাদা করে রাখুন। মাশরুম কুচি করে নুন ও সামান্য গোলমরিচ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল ও সামান্য ঘি গরম করে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। এর পর আদা বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে মাশরুম দিয়ে দিন। নুন ও গোলমরিচ দিয়ে ৫-৭ মিনিট রান্না করে গরম মশলা মিশিয়ে নামিয়ে রাখুন। অন্য পাত্রে ঘি ও তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও জিরে ফোড়ন দিন। এ বার ভেজানো চাল দিয়ে ২-৩ মিনিট নেড়ে ভেজে নিন। চালের পরিমাণের দেড় গুণ গরম জল, নুন ও সামান্য চিনি দিয়ে ফুটতে দিন। জল ফুটে উঠলে রান্না করা মাশরুম, ভাজা কাজু ও কিশমিশ দিয়ে পাত্রটি ঢেকে কম আঁচে ১২-১৫ মিনিট রান্না করুন। চাল সেদ্ধ হয়ে গেলে উপর থেকে সামান্য ঘি ও কেওড়া জল ছড়িয়ে আরও ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ঢাকনা খুলতেই বেরিয়ে আসবে ঘি ও গরম মশলার মনমাতানো গন্ধ। পুজোর দুপুরে গরম গরম মাশরুম পোলাও পরিবেশন করুন। চেনা নিরামিষ পদের বদলে উৎসবের পাতে এই নতুন স্বাদ সহজেই মন জয় করবে।

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?