আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৭-এর প্রস্তুতি শুরুর আগেই পঞ্জাব কিংসে বড়সড় রদবদল। একসঙ্গে তিন গুরুত্বপূর্ণ কোচকে হারাল প্রীতি জিন্টার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের পর এবার দল ছাড়লেন ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিন এবং ফাস্ট-বোলিং কোচ জেমস হোপস। ফলে নতুন মরশুম শুরুর আগেই কোচিং স্টাফে তৈরি হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ শূন্যস্থান।

অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন পঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ ছিলেন। অন্যদিকে প্রাক্তন অস্ট্রেলীয় পেসার জেমস হোপস সামলাচ্ছিলেন ফাস্ট-বোলিং বিভাগের দায়িত্ব। দু’জনেরই  হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। হোপস পন্টিংয়ের সঙ্গেই দিল্লি ক্যাপিটালস থেকে পঞ্জাব কিংসে এসেছিলেন। জানা গিয়েছে, হ্যাডিন ও হোপস সম্প্রতি পঞ্জাব কিংস ম্যানেজমেন্টকে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দু’জনেরই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নতুন দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

এর আগে আইপিএল ২০২৬ শেষ হওয়ার পরই সাইরাজ বাহুতুলে পঞ্জাব কিংস ছাড়েন। তিনি বর্তমানে ভারতীয় দলের স্পিন-বোলিং কোচ হিসেবে কাজ করছেন। ২০২৫ সালে পঞ্জাব কিংস তাঁকে স্পিন-বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল। তিন গুরুত্বপূর্ণ সদস্যের বিদায়ের পর এখন নতুন করে কোচিং স্টাফ সাজাতে হবে পঞ্জাব কিংসকে। ফ্র্যাঞ্চাইজি সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব করতে পারে, তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধান কোচ রিকি পন্টিংয়ের উপরই থাকবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের