টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার ভাত-ডাল খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে স্বাদে আনুন একটু দক্ষিণী টুইস্ট। বাড়িতে থাকা সাধারণ ভাত আর টাটকা আমলকি দিয়েই তৈরি করা যায় দুর্দান্ত টক-ঝাল আমলকি রাইস। আমলকির টক স্বাদের সঙ্গে সর্ষের ফোড়ন, কারিপাতা, কাঁচালঙ্কা, ডাল ও চিনাবাদামের মুচমুচে স্বাদ, সব মিলিয়ে এই পদ হতে পারে দুপুরের মেনুর একেবারে নতুন আকর্ষণ। রান্নাও খুব সহজ, সময়ও লাগে কম। তাই ঝটপট অথচ একটু অন্যরকম কিছু খেতে চাইলে এই দক্ষিণী স্টাইলের আমলকি রাইস একবার ট্রাই করতেই পারেন।

 উপকরণ

ভাতের জন্য 

২ কাপ রান্না করা ভাত

৪টি বড় আমলকি

দেড় চা চামচ লেবুর রস

এক চিমটি হিং

স্বাদমতো নুন

ফোড়নের জন্য 

১ টেবিল চামচ ঘি বা তিলের তেল

আধা চা চামচ সর্ষে

১ চা চামচ  কলাইয়ের ডাল

২ চা চামচ ছোলার ডাল

২ টেবিল চামচ চিনাবাদাম

৫টি কাঁচালঙ্কা

কারিপাতা

এক চিমটি হিং

পদ্ধতি

প্রথমে ভাত রান্না করে ঠান্ডা করে নিন। ভাত রান্নার সময় সামান্য নুন এবং এক চা চামচ তেল বা ঘি দিলে ভাত ঝরঝরে থাকবে এবং দানা একসঙ্গে লেগে যাবে না। এবার আমলকিগুলি ভাল করে ধুয়ে মিহি করে কুরিয়ে নিন। কড়াইয়ে ঘি বা তিলের তেল গরম করে প্রথমে সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে কলাইয়ের ডাল, ছোলার ডাল, চিনাবাদাম, কাঁচালঙ্কা, কারিপাতা এবং এক চিমটি হিং দিয়ে ভাজুন। ডাল ও চিনাবাদাম হালকা সোনালি হয়ে এলে কোরানো আমলকি দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় এক মিনিট ভেজে নিন। এরপর স্বাদমতো নুন এবং সামান্য হিং মিশিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে লেবুর রস মেশান। সবশেষে রান্না করা ভাত কড়াইয়ে দিয়ে ফোড়ন ও আমলকির সঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে টক-ঝাল-মশলাদার আমলকি রাইস।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?