প্রধান কোচ হিসেব কেউই উপযুক্ত নন, বাংলাদেশের কোচিং নিয়ে বড়সড় মন্তব্য তামিমের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের টেস্ট সিরিজ খেলতে আসা বাংলাদেশ টাইগাররা এখন 3 দিনের টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত। সূর্য কুমারদের কাছে 20 ওভারের প্রথম ম্যাচেই পরাজিত হয়েছে বাংলাদেশ। গত ম্যাচের 133 লক্ষ্য অধরা ছিল বাংলাদেশের। সেই হারের যন্ত্রণা বুকে নিয়ে বুধবার ভারতের সাথে দ্বিতীয় দিনের শুরু করবে পদ্মা পাড়ের দল। বর্তমানে ভারতেই নিজেদের অস্ত্রে শান দিচ্ছেন শান্তরা। দলে না থাকলেও ভারত সফরে উপস্থিত রয়েছেন ওপার বাংলার প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালও। অতি সম্প্রতি তাকে বাংলাদেশের কোচ সম্পর্কে জটিল মন্তব্য করতে শোনা গেছে।

এখজন অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি ধারাভাষ্যকারেরও ভূমিকা পালন করেন তামিম। খেলার মাঠে তিনি নিজেকে যেভাবে মেলে ধরতেন ঠিক তেমনই লাইভ টেলিকাস্ট চলাকালীনও নিজের সর্বস্ব টুকু উজাড় করে দেন এই ক্রিকেটার। অতি সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের কোচ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তামিম। সেখানে তামিম জানান, তার ব্যক্তিগত মতামত, এই মুহূর্তে বাংলাদেশে এমন কেউ নেই যিনি সেদেশের ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকা পালন করতে পারবেন। এই মুহূর্তে দলের প্রধান কোচ হিসেবে কাউকে না দেখলেও সহকারী কোচ হিসেবে 2-3 জনকে তালিকায় রাখছেন তামিম। তবে তারা কোনওভাবেই জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত নন।

আরও পড়ুন:যোগী রাজ্যে পুলিশের সামনেই বিজেপি বিধায়ককে সপাটে চড় আইনজীবীর

বাংলাদেশের ক্রিকেট দলের কোচিং বিভাগ সম্পর্কে তামিম আরও জানান, দেশে কোচিং স্টাফ থাকা আবশ্যিক। এবং তা অবশ্যই 70:30 অনুপাতে। এতে বাংলাদেশের স্থানীয় কোচেরা নিজেদের জায়গা করতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। 2025 এর ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হচ্ছে। দেশের পরবর্তী কোচ হিসেবে তার পুনরাবৃত্তি ঘটবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও দলে নতুন কোচ হিসেবে অন্য কাউকে ভাবা হচ্ছে এমন খবরও কানে আসছে। কিন্তু বাংলাদেশের একজন আদর্শ কোচ প্রসঙ্গে তামিমের বক্তব্য কিন্তু অন্য জায়গায়। তিনি দলের কোচ হিসেবে একজন বড় মাপের খেলোয়াড়ের বদলে একজন পরিশ্রমী ও দলের সাথে মানানসই ব্যক্তিকে বেছে নিতে চান।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার