সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর  সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নানান ঐতিহাসিক মুহূর্তে এবং মানুষের জীবনের নানান কথা।  তাই চলতি বছর হান ক্যাংকে সাহিত্যে  নোবেলের জন্য  ভূষিত করা হয়েছে।  সুইডিশ একাডেমি দ্বারা প্রদান করা এই পুরস্কারের মূল্য ১১  মিলিয়ন সুইডিশ ক্রাউন।

হান ক্যাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যিক পরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা একজন স্বনামধন্য ঔপন্যাসিক ছিলেন। হান কাং ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়ার একটি ম্যাগাজিনে বেশ কয়েকটি কবিতা প্রকাশের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে ছোটগল্প সংকলনের মাধ্যমে তার গদ্যের আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকেই চলতে থাকে সাহিত্য চর্চা।

উল্লেখ্য, সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯০১ সালে। সেই প্রথম নোবেল জেতেন ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম। এখন পর্যন্ত ১২০ জন সাহিত্যিককে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বলা বাহুল্য, চলতি বছর চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শুরু হয়েছে নোবেল পর্ব । ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান। অন্যদিকে ৮ অক্টোবর পদার্থবিদ্যায় যৌথভাবে  নোবেল পান   রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হোপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন। আর এবার রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার।  বৃহস্পতিবার সাহিত্য  নোবেল জয়ীর নাম প্রকাশিত হল। আর   শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কে পাবেন সেই পুরস্কার সেটাই এখন মূল দেখার বিষয়।

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন