ব্রাজিলে ব্যক্তিগত দ্বীপ কিনবেন নেইমার, জানেন কী এই দ্বীপের রহস্য ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  নেইমার এখন মাঠের বাইরে রয়েছেন। এই নিয়ে বারবার আলোচিত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা এই ফুটবলার। তবে আবারও তিনি খবরের শিরোনামে রয়েছেন, তাও আবার নিজের শখের জন্য। ব্রাজিলের একটি ব্যক্তিগত দ্বীপ কিনতে চলেছেন নেইমার। দ্বীপটি রিও ডি জেনিরোর কাছাকাছি, নাম ইলাহাও দো জাপাও’য়ে অবস্থিত। এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লক্ষ ইউরো। যদিও এই দ্বীপটিতে নেইমার এখনো পর্যন্ত থাকছেন, তবে এর জন্য প্রতিদিন ৫০ হাজার ইউরো ভাড়া দিতে হয় তাঁকে। এবার এই দ্বীপটি পুরোপুরিভাবে কিনতে চলেছেন ব্রাজিলিয়ান এই তারকা 

এই বিলাসবহুল দ্বীপটিতে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। এই মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে। হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে তিন হেক্টরের। সেখানে একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছ ভর্তি পুকুর ও সমুদ্রের দিকে মুখ করে তিনটি বাংলোও আছে।

নেইমার যে ইলহাও দো জাপাও দ্বীপটি কিনতে যাচ্ছেন, তা জানিয়েছেন, ব্রাজিলের এক সাংবাদিক লিও দিয়াস। এই মুহূর্তে দ্বীপটির মালিকানা কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম ১ কোটি ২০ লক্ষ ইউরো চেয়েছিল তাঁরা। এখন ৩০ লক্ষ ইউরো দাম কমে গিয়েছে। তাই এটা কিনবেন নেইমার।

উল্লেখ্য, মাঠের বাইরের কারণে আবার আলোচনায় ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। প্রায় এক বছর হয়ে গেল নেইমার মাঠে নেই। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন আল হিলাল–তারকা। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর। সম্প্রতি অবশ্য অনুশীলনে ফিরেছেন। তবে কবে খেলায় ফিরতে পারবেন, তা এখনও জানা যায় নি।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার