দলে ফিরেও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না মেসি, ড্র করে মাঠ ছাড়ল বিশ্বজয়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট সারিয়ে দীর্ঘদিন বাদে দলে ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু জ্বলে উঠতে ব্যর্থ হলেন ফুটবলের রাজপুত্র। ফলে তাঁর ফেরার ম্যাচে জয়হীন থাকল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। শুক্রবার (১১ অক্টোবর) বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে নীল-সাদা জার্সিধারীদের। এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকল লিওনেল স্কালোনির দল।

মার্কিন মুলুকের ফ্লোরিডায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডব চলছে। ফলে এদিন আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। যদিও প্রতিকুল আবহাওয়া সত্বেও ভেনেজুয়েলায় সঠিক সময়েই পৌঁছেছিল আর্জেন্টিনা। যদিও আবহাওয়ার কারণে আধ ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। প্রচণ্ড বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় জল জমেছিল। ফলে বল ঠিকমতো গড়ায়নি। উল্টে বার বার পিছলে পড়ে যাচ্ছিলেন দু’দলের খেলোয়াড়রা।  যদিও তার মধ্যেই দাপট দেখিয়ে চলছিলেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ১৩ মিনিটের মাথায় দূর থেকে মেসির নেওয়া ফ্রি কিক ভেনেজুয়েলার গোলরক্ষক প্রতিহত করেছিলেন। কিন্তু ফিরতি বল জালে জড়াতে একটুও ভুল করেননি তিনি মেসি। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪০ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। যদিও আর্জেন্টিনার গোলরক্ষক জিরোনিমা রুলি দলের নিশ্চিত পতন রোধ করেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল স্বাগতিক ভেনেজুয়েলার ফুটবলাররা। কিন্তু তেকাঠির নিচে দুর্ভেদ্য প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক রুলি। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ভেনেজুয়েলা। সোতেল্ডোর পাঠানো ক্রস থেকে জোরালো হেডে আর্জেন্টিনার জাল কাঁপান রনডন। এর পরে দুই দলই গোলের চেষ্টা চালিয়ে গিয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। ১-১ গোলে আমীমাংসিত অবস্থাতেই শেষ হয় ম্যাচ।

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি