‘জেলেই মারা যাব’, নিজের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন পুতিনের ‘দুশমন’ নাভালনি

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: কথায় বলে, ‘জন্ম, মৃত্যু, বিয়ে/তিন বিধাতা নিয়ে।’ অর্থা‍ৎ তিন ক্ষেত্রেই ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত নেন সর্বশক্তিমান ঈশ্বর।ফলে মনুষ্যজীবের পক্ষে এই তিন ক্ষেত্রের ভবিষ্যদ্বাণী নাকি ‘সঠিক’ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু শুনলে অবাক হবেন, নিজের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত ‘দুশমন’ আলেক্সি নাভালনি। নিজের স্মৃতিকথায় তিনি  নিজের শেষ পরিণতি জানাতে গিয়ে যা লিখেছিলেন, বাস্তবে তাই ঘটেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আর্কটিক সার্কেল জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল পুতিনের কট্টর সমালোচক নাভালনির। যদিও ওই মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর সমর্থক ও ভক্তরা। তাদের অভিযোগ, পুতিনের ষড়যন্ত্রেই জেলের ভিতরে খুন করা হয়েছে নাভালনিকে। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। রাশিয়ার অন্যতম জনপ্রিয় নেতা নাভালনি ২০২০ সালের শেষের দিকে জার্মানিতে চিকি‍ৎসাধীন থাকাকালীন নিজের স্মৃতিকথা লেখা শুরু করেন। ‘প্যাট্রিয়ট’ নামে ওই স্মৃতিকথা আগামী ২২ অক্টোবর প্রকাশিত হবে। ইংরেজি ছাড়াও রুশ-সহ আরও কয়েকটি ভাষায় ‘প্যাট্রিয়ট’ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রকাশক।

নাভালনির স্মৃতিকথা আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে বেশ খানিকটা অংশ ইতিমধ্যেই প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাতে বলা হয়েছে স্মৃতিকথাতেই নিজের জীবনের শেষ অধ্যায়ের পরিসমাপ্তি কীভাবে ঘটবে, তা লিখে গিয়েছেন নাভালনি। ২০২২ সালের ২২ মার্চ স্মৃতিকথায় নাভালনি লিখেছেন, ‘আমার বাকি জীবনটা আমি জেলেই থাকব। এখানেই মারা যাব। আমাকে বিদায় বলার জন্য কেউ পাশে থাকবে না… আমাকে ছাড়াই সব বার্ষিকী পালন হবে। আমি আর কখনও আমার নাতি-নাতনিদের দেখতে পাব না।’ উল্লেখ্য রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে প্রথমে ২০২০ সালের অগস্টে বিষপ্রয়োগে মারার চেষ্টা হয়েছিল। সাইবেরিয়ায় একটি সফর শেষে ফেরার পথে তাঁকে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়। চিকি‍ৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলার সময় নাভালনি তার স্মৃতিকথা ‘প্যাট্রিয়ট’ লিখতে শুরু করেন।

 

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়