সাড়া ফেলতে পারল না পদ্মার ইলিশ, অনুমোদনের মাত্র ২০ শতাংশ ইলিশ এসেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পরে দিল্লির সঙ্গে ঢাকার সমীকরণ আমূল বদলে গিয়েছে। এক সময়ের বন্ধুত্ব এখন কার্যত শত্রুতায় পরিণত হয়েছে। আর তার মূল্য চোকাতে হল রুপালি শস্য হিসাবে পরিচিত বেচারি পদ্মার ইলিশকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভেবেছিল, ভারতে ইলিশ রফতানির অনুমোদন দিয়ে কয়েক লক্ষ ডলার বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে জমা করবে। কিন্তু মুহাম্মদ ইউনূস গ্যাংয়ের সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। কেননা, এবারের পুজোয় ওপার বাংলায় পদ্মার ইলিশ তেমনই সাড়া ফেলতে পারেনি। যত মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল তার মাত্র ২০ শতাংশ সীমান্ত পেরিয়ে ওপারে গিয়েছে। রফতানিকারকরা অবশ্য ইলিশ রফতানিতে ওপারের আমদানিকারকদের অনাগ্রহের জন্য অন্তর্বর্তী সরকারের নীতিহীনতাকেই দায়ী করেছেন।

গত কয়েক বছর পুজোর সময় ওপারে অর্থা‍ৎ ভারতে থাকা বাঙালিদের জন্য উপহার হিসাবে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে মুজিব কন্যা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গেই ইলিশ রফতানি নিয়ে রাজনীতি শুরু করে দেয় অন্তর্বর্তী সরকার। প্রাণিসম্পদ ও ম‍ৎস উপদেষ্টা তথা কট্টর হিন্দুবিরোধী হিসাবে পরিচিত ফরিদা আখতার প্রথমে বলেন, ‘আগে দেশের মানুষ ইলিশ খাবে। তার পরে ইলিশ ভারতে পাঠানো হবে।’

পরে অবশ্য বাণিজ্য মন্ত্রক ইলিশ রফতানির অনুমতি দেয়। কিন্তু সেই অনুমতি দিতে গিয়েও নোংরা রাজনীতি শুরু হয়। প্রথমে বলা হয়, তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে তা কমিয়ে ২ হাজার ৪২০ মেট্রিক টন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর থেকে ওই রফতানি শুরু হয়। কিন্তু ১৮ দিনে মাত্র ৪৮৩ টন ইলিশ রফতানি হয়েছে। অর্থা‍ৎ যা অনুমতি দেওয়া হয়েছিল তার মাত্র ২০ শতাংশ রফতানি হয়েছে। শনিবার মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ ধরা, মজুত বা সংরক্ষণ এবং বিপণন সবই নিষিদ্ধ। ফলে  চলতি মরসুমে সীমান্ত পেরিয়ে ওপারে ইলিশ যাওয়ার কোনও সম্ভাবনা নেই। রফতানিকারকরা মনে করছেন, ইলিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের নোংরা রাজনীতির ফলেই এমন বেনজির ঘটনা ঘটেছে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি