আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মী পুজোয় বানিয়ে নিন কেরলের এই বিখ্যাত রেসিপি

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজোর পরেই আসছে লক্ষ্মীপুজো। বাকি আর কটা দিন। এইসময় কি বানাবেন ভাবছেন। তবে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন নারকেলের দুধ দিয়ে পাতলা মাছের ঝোল। এটি খেতেও যেমন সু্স্বাদু তেমনই পেটের জন্য ভাল। বরং পুষ্টিগুণ বেশি আছে। তবে নারকেল দুধ দিয়ে মাছ রান্নার চল কেরলে খুব বিখ্যাত। কেরলের খাবারে কাঁচালঙ্কা, কারি পাতা, নারকেল, সর্ষে, হলুদ, তেঁতুল, হিং সহ একাধিক মশলার ব্যবহার হয়ে থাকে।এর স্বাদ যেন অমৃত। এই রাজ্যের বিখ্যাত পদ হল ‘মিন মোইলি বা ফিশ মোইলি’ এটি কেরলে খাওয়া হয় মাট্টা দিয়ে। মাট্টা হল লাল চালের ভাত। আজ তাহলে বানিয়ে নিন ‘মিন মোইলি’ রইল সহজ রেসিপি।

উপকরণ : ৫০০ গ্রাম পমফ্রেট, ৪ টে পেঁয়াজ (কুচোনো),২০০ মিলিলিটার নারকেলের দুধ, আদা(মিহি করে কাটা),কাচা লঙ্কা, রসুন- ৬টি কোয়া স্লাইস করে কাটা, কারিপাতা, হলুদ গুঁড়ো, লেবুর রস, জল, সাদা তেল ও স্বাদমত লবন

গ্রেভির জন্য প্রয়োজন লাগবে, নারকেল কোরা, কাজু বাদাম ৭ টি, রসুন ২ কোয়া, গোটা জিরে, আদা, গোল মরিচ গুঁড়ো, জল

গার্নিশিং-এর জন্য লাগবে, টোম্যাটো- ৪ টি (স্লাইস করে কাটা), ধনে পাতা কুচি ৪ কাপ

প্রণালী :  প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিন। তারপর লবন, হলুদ ও লেবুর রস দিয়ে মাছ ম্যারিনেট করে নিন। ১০ মিনিট রেখে দিন। কাজু বাদাম ঘণ্টা খানেক জলে ভিজিয়ে রাখুন। নারকেল কুরিয়ে নিন। এবার গ্রেভির উপকরণ একটি বাটিতে আলাদা করে রাখুন। নারকেল কোরা, কাজু বাদাম, ২ কোয়া রসুন, খানিকটা গোটা জিরে, ১/২ ইঞ্চ আদা, গোল মরিচ গুঁড়ো এবং আধ কাপ মতো জল নিয়ে মিক্সিতে একটি ঘন পেস্ট তৈরি করে ফেলুন। পেঁয়াজ এবং আদা ঝিরি ঝিরি করে কেটে নিন। যতটা পারবেন মিহি করবেন। রসুন পাতলা পাতলা করে স্লাইস করে নিন। কাঁচালঙ্কা চিরে নিন।

এবার পাত্রে তেল ভালো করে গরম করে মাছ ভেজে নিন। মাছ ভাজা খুব যেন কড়া না হয়। ভাজা মাছ আলাদা করে তুলে রাখুন।এবার কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিন। এবার এতে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে স্লাইস করে কাটা আদা, রসুন এবং কাঁচালঙ্কা দিয়ে ভেজে নিন। দিয়ে দিন কারিপাতাগুলি। কারিপাতা অবশ্য অপশনাল। বাঙালিরা মাছে সাধারণত কারিপাতা পছন্দ করেন না। কিন্তু দক্ষিণ ভারতীয় রান্নায় আবার কারিপাতা মাস্ট। এবার এতে নারকেল, কাজু ইত্যাদি দিয়ে তৈরি করা পেস্ট দিয়ে কষাতে থাকুন।

আরও পড়ুন : লক্ষ্মী পুজো জমে ওঠুক ‘সয়া মুইঠ্যা’ দিয়ে, দেখে নিন রেসিপি

মশলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে নারকেলের দুধ এবং জল দিয়ে ফের কষিয়ে ফুটিয়ে নিন। গ্রেভি খুব ভালো করে ফুটে গেলে এবং তেল আলাদা হতে শুরু করলে তাতে ভাজা মাছগুলি দিয়ে দিন। মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এবার এতে এক চা চামচ লেবুর রস ছড়িয়ে দিন। টোম্যাটো সুন্দর করে স্লাইস করে নিন। মাছের ঝোলের উপর টোমাটো কুচি এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিন । ব্যস রেডি ‘মিন মোইলি বা ফিশ মোইলি’।এবার গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

অফিস থেকে ফিরে ক্লান্ত? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ৮টি সহজ পদ

বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ