Breaking: দু’দফায় বাকি পুরসভার ভোট, আদালতে জানাল কমিশন

বাকি পুরসভা গুলিতে দু'দফায় ভোটের সিদ্ধান্তের কথা আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাকি পুরসভা গুলিতে দু’দফায় ভোটের সিদ্ধান্তের কথা আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরে দু’দফায় ভোট করাতে চান তারা। ২২ জানুয়ারি প্রথম দফায় ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। এদিন কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন হলফনামায় জানিয়েছে, প্রথম দফায় অর্থাৎ ২২ জানুয়ারি হাওড়া, বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়িতে ভোট করাতে চায় তারা। আর বাকি পুরসভা গুলির ভোট ২৭ ফেব্রুয়ারি করাতে চায় কমিশন।

গত ১৪ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ২৩ তারিখের মধ্যে বাকি পুরসভার ভোটের দিন ও দফা জানাতে হবে কমিশনকে। সেই নির্দেশ মতোই এদিন আদালতে হলফনামা দিয়ে বাকি ১১০ পুরসভার ভোটের দিন ও দফা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। গত ১৯ তারিখ কলকাতা পুরসভার ভোটের গ্রিন সিগন্যাল দেয় কলকাতা হাইকোর্ট। মূলত রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতেই সন্তুষ্ট হয়ে কলকাতা পুরভোট করাতে অনুমতি দেয় আদালত। এবার বাকি পুরসভা গুলির ভোটের ভবিষ্যৎ কী হবে তা পুরোটাই রয়েছে কলকাতা হাইকোর্টের হাতে।

এদিন কলকাতা হাইকোর্টে একাধিক মামলার শুনানি রয়েছে। মূলত সবটাই কলকাতা পুরভোটে অশান্তি ও নিরাপত্তা জনিত ব্যবস্থা নিয়েই। যার শুনানি চলছে বলেই জানা গিয়েছে। এর মাঝেই বাকি পুরসভা গুলির ভোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য নির্বাচন কমিশন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে