মেদিনীপুর-সহ রাজ্যের ৬ বিধানসভা আসনের উপনির্বাচন কবে, জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  মেদিনীপুর, সিতাই, মাদারিহাট, হাড়োয়া, নৈহাটি ও তালড্যাংরা বিধানসভা আসনেরর উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার সময়েই পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন প্রধান নিরর্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান, পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১৮ অক্টোবর। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৫ অক্টোবরর পর্যন্ত। ২৮ অক্টোবরর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ৩০ অক্টোবরর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ১৩ নভেম্বর নেওয়া হবে ভোট। ২৩ নভেম্বর ফল ঘোষণা করা হবে।

গত লোকসভা ভোটে লড়ে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ায় বিধানসভা থেকে ইস্তফা দিয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম, তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা। এর মধ্যে শুধুমাত্র মনোজ টিগ্গাই ছিলেন বিজেপিরর। বাকি পাঁচ জনই তৃণমূল কংগ্রেসের। পরে অবশ্য বসিরহাট লোকসভা আসন থেকে জয়ী হাজি নুরুল ইসলাম মারা যান। নিয়মমতো কোনও বিধায়ক ইস্তফা দিলে বা মারা গেলে ওই শূন্য আসনে ৬ মাসের মধ্যে নির্বাচন করতে হয়। যদিও এর ব্যতিক্রমও হয়ে থাকে। তবে বাংলার ৬ বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণার ক্ষেত্রে প্রচলিত নিয়মই মেনে চলেছে নির্বাচন।

বাংলার ৬ বিধানসভা আসনের পাশাপাশি এদিন বাকি ১৫ রাজ্যের ৪২ বিধানসভা আসন ও দুই লোকসভা আসনের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুই লোকসভা আসনের মধ্যে রয়েছে ওয়ানাড-ও। গত লোকসভা ভোটে কেরলের আসনটি থেকে জিতেছিলেন রাহুল গান্ধি। পাশাপাশি জয়ী হয়েছিলেন গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত রায়বরেলি থেকে। শেষ পর্যন্ত রায়বরেলি রেখে ওয়ানাড আসন ছেড়ে দেন তিনি। ওই আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়ানোর কথা প্রিয়াঙ্কা গান্ধির।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে