লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মী পুজোয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শব্দবাজি ফাটানো যাবে না। নিষিদ্ধ শব্দবাজি ফাটানো কিংবা মজুদ রাখা ও ব্যবহার করা আইনত অপরাধ। শহরবাসীকে সেই কথা স্মরণ করাতে মঙ্গলবার বিকেল থেকে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ,বনগাঁ সহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচার শুরু করে পুলিশ প্রশাসন। শুধু প্রচার নয় এর পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি আটক করতে শুরু হয়েছে পুলিশের অভিযান। ইতিমধ্যেই বারাসত, বনগাঁ , হাবড়া ,অশোকনগর ও হাসনাবাদ(Hasnabad) এলাকায় হানা দেয় পুলিশ নিষিদ্ধ শব্দ বাজির সন্ধানে। বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

উদ্ধার হয়েছে নিষিদ্ধ শব্দ বাজি(Banned Fire Crackers)। লক্ষ্মীপুজোর আগের দিন মঙ্গলবার বিকেল থেকে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় প্রচার অভিযান শুরু করে পুলিশ। লক্ষ্মী পুজোয় যাতে কেউ শব্দবাজি ব্যবহার না করে তার জন্য সতর্ক করা হয়। আদালতের নির্দেশ মেনে পরিবেশবান্ধব আতশবাজি অর্থাৎ আলোর রোশনাই যে বাজিতে হয় সেই ধরনের বাজি ব্যবহার করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে আবেদন জানানো হয়। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের যেসব জায়গায় বাজি তৈরি ও মজুত হয় সেই সব এলাকায় ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।

বারাসতের দত্তপুকুর(Duttapukur) এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ, মহেশতলা,চম্পাহাটি সহ মেদিনীপুরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ। কালীপুজোর এখনো অনেকটা দেরী। কিন্তু লক্ষী পূজোর আগেই রাজ্যে শব্দ বাজির ব্যবহার মজুদ ও বিক্রি বন্ধে তৎপর হয়ে উঠল পুলিশ। এছাড়া ভিন রাজ্যের থেকে আসা বাস ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বেআইনি শব্দ বাজির সন্ধানে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মী পূজার পর থেকে শহরের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে এই শব্দবাজি যাতে ভিন রাজ্য থেকে আসতে না পারে তার জন্য নাকা চেকিং-এ (Naka Checking)ব্যাপকভাবে তল্লাশি ও নজরদারি চলবে ২৪ঘন্টা ধরে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের