Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রী পদে শপথ ওমর আবদুল্লার, মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ছয় বছর পর জম্মু – কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা  ওমর আবদুল্লা । বুধবার সকাল সাড়ে ১১টায়  লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আবদুল্লা মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে শপথ বাক্য পাঠ করান। এদিনের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। এছাড়াও  উপস্থিত ছিলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

এদিন মন্ত্রী হিসাবে  শপথ নিয়েছেন সাকিনা ইতু, জাভেদ রানা, সুরিন্দর চৌধুরী, জাভেদ দার ও সতীশ শর্মা। এবং নির্দলের হয়ে  সতীশ শর্মা, নির্দলের সাকিনা ইতু, জাভিদ দার, সুনরিন্দর চৌধুরী ও জাভেদ রানা শপথ নেন । কিন্তু এদিন মন্ত্রিসভায় শপথ নেননি কংগ্রেসের কোন নেতা। কারণ হিসাবে প্রবীণ কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর জানিয়েছেন, ‘ যতদিন না জম্মু- কাশ্মীরের মর্যাদা পুরোপুরিভাবে পুনরুদ্ধার হচ্ছে, ততদিন শপথ নেওয়া থেকে বিরত থাকব। আমরা ক্ষমতার জন্য নির্বাচন করিনি, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন করেছি।‘

উল্লেখ্য, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। ওই বছরই ৩১ অক্টোবর জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর   দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে এ বার। ৯০টি আসনের মধ্যে ৪২টি জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পায় ন্যাশনাল কনফারেন্স। তাই মুখ্যমন্ত্রীর আসনে বসলেন এনসি নেতা ওমর আবদুল্লা। বলা বাহুল্য, ওমর এর আগে ২০০৯-১৪ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি