শেখ মুজিবের ‘জাতির জনক’ স্বীকৃতি বাতিল করল ‘রাজাকার’ ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি আইএসআইয়ের ‘পোষ্যভৃত্য’ তথা ‘রাজাকার’ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে ফের পূর্ব পাকিস্তান হিসাবে প্রতিষ্ঠিত করতে আদাজল খেয়ে নেমে পড়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ঘোষণা করা হয়েছে। আর এবার বঙ্গবন্ধুকে বাদ দিয়ে পাকিস্তানের স্রষ্টা তথা সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ মহম্মদ আলি জিন্নাকে ‘জাতির জনক’ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘রাজাকার’ সরকার। আজ বুধবার (১৬ অক্টোবর) ১৫ অগস্ট, ৭ মার্চ-সহ জাতীয় আট দিবস বাতিলের কথা ঘোষণা করার পাশাপাশি বঙ্গবন্ধুর ‘জাতির জনক’ স্বীকৃতি বাতিলের কথা জানিয়েছেন ‘হুজি’ জঙ্গি তথা ইউনূস সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। যার বাবা বদিউল ইসলাম কুখ্যাত ‘রাজাকার’ হিসাবে পরিচিত।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে চলে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম চিরতরে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ‘সুদখোর’ হিসাবে কুখ্যাত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত দু’মাস ধরে বাংলাদেশে চলছে হিন্দু ও মুক্তিযোদ্ধা নিধন অভিযান। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ-সব জায়গা থেকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হঠানো হয়েছে। বসানো হয়েছে রাজাকার ও জামায়াত ইসলামী মনোভাবাপন্নদের। মুক্তিযুদ্ধের পক্ষে মুখ খুললে জবাই করা হবে হুঙ্কার ছেড়েছেন আইএসআই মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশে বঙ্গবন্ধুর অনুসারীদের প্রকাশ্যেই খতম করা হবে বলে ফেসবুকে হুঙ্কার ছেড়েছেন মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা মাহফুজ আলম।

আর এদিন এক ধাপ এগিয়ে বঙ্গবন্ধুর ‘জাতির জনকের’ স্বীকৃতি বাতিল করার কথা ঘোষণা করেছেন নব্য ‘রাজাকারদের’ নেতা তথা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ’১৫ অগস্ট কিংবা ৭ মার্চ কোনও গুরুত্বপূর্ণ দিবস নয়। তাছাড়া শেখ মুজিবকে দেশের মানুষ জাতির জনক বলে মানে না। তাই তাঁর ‘জাতির জনক’ স্বীকৃতি বাতিল করা হচ্ছে। জাতির জনক হিসাবে মহম্মদ আলি জিন্নাকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক