স্বস্তি! উদ্ধার হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের খোয়া যাওয়া পিস্তল

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি। অবশেষে মিলল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের খোয়া যাওয়া পিস্তল। নিউ কোচবিহার এলাকার একটি পুকুর থেকে মিলেছে নিরাপত্তা রক্ষীর খোয়া যাওয়া ব্যাগ। আর সেই ব্যাগেই ছিল পিস্তল। যা উদ্ধার করেছে জেলা পুলিশ ও এসটিএফ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীর পিস্তল খোয়া যাওয়া নিয়ে সরকারি ভাবে কিছু না জানানো হলেও কানাঘুষোতেই ছড়িয়ে পড়ে সমস্ত তথ্য। তবে গতকাল রাত থেকেই টানা উত্তেজনার অবসান ঘটিয়ে উদ্ধার হয়েছে সেই খোয়া যাওয়া পিস্তল।

বৃহস্পতিবার সকালেই জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল খোয়া গিয়েছে। জানা যায়, অসম থেকে ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ছিলেন। সেখানেই খোয়া যায় জোড়া পিস্তল। গত মঙ্গলবার অসমে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মমতা। সেদিন দুপুরে কলকাতা থেকে অসমের গুয়াহাটির বিমানে উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রে দু’জন নিরাপত্তারক্ষী বিমানে থাকেন। পিএসও ১ ও ২, নিয়ম মেনেই তাঁরা ছিলেন সেই বিমানে। বাকি ১২ জন নিরাপত্তারক্ষী আগেই অসমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গুয়াহাটি চলে যান।

সেই একইভাবে প্রটোকল মেনেই ১২ জন নিরাপত্তারক্ষী ফিরেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ওই ট্রেনেই ছিল মোট ১০ টি ব্যাগ। যেখান থেকে খোয়া যায় দুটি গ্লক পিস্তল। নিউ কোচবিহার স্টেশনে ট্রেন দাঁড়াতে বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। ওই ১০ টি ব্যাগের মধ্যে একটি ব্যাগে ছিল গ্লক পিস্তল। যেটি আর খুঁজে পাওয়া যায় নি। তখনই জিআরপিকে জানান মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় এসআরপি শিলিগুড়িকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। যাদের তৎপরতায় উদ্ধার হল গ্লক পিস্তল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে