জড়িয়ে ধরে কার গালে চুমু খেলেন সইফ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডের অন্যতম হিট জুটি সইফ আলি খান-করিনা কাপুর। দীর্ঘদিন ডেটিংয়ের পর বিয়ে করেন এই হিট দম্পতি। সইফ ও করিনার ব্যক্তিগত জীবন প্রায়শই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তাঁরা। তাঁদের প্রেম, বিয়ে সমস্ত কিছুই বেশ চর্চিত দর্শক মহলে। সম্প্রতি নিজেদের প্রেমে রোমাঞ্চ এনে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি । নিমেষে ভাইরাল সাইফ ও কারিনার এই ছবি।

সইফ আলী খান তাঁদের বার্ষিকী উদযাপনে আলাদাভাবে সময় কাটাচ্ছেন কারিনার সঙ্গে। প্রেমে মজেছেন দুজনে। সামাজিক মাধ্যমে এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী কারিনা কাপুরের গালে চুম্বন করছেন সইফ।

কারিনার গায়ে ঢিলেঢালা সাদা কো অর্ড সেট, খোলা চুলে দারুণ নজর কেড়েছে কারিনা। অন্যদিকে সইফ নীল টি-শার্ট এবং ঢিলেঢালা ট্রাউজারে পরে রয়েছেন, হাতে রয়েছে সফেদ ঘড়ি। সোজা কারিনার গালে চুম্বন করছেন সইফ। তাঁদের পেছনে রাখা একটি জিপ গাড়ি। দুজনেই প্রেমে মজে রয়েছেন। চারপাশের দৃশ্যটাও বেশ সুন্দর। সবুজের মাঝে খান-কাপুর দাঁড়িয়ে মজার পোজ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সইফ ও করিনা। বেশ জাঁকজমক ভাবেই নিজেদের বিয়ে সেরেছেন এই জুটি। সইফ ও করিনার মধ্যে রয়েছে বিস্তর এক বয়সের পার্থক্য। সেই সময় এই নিয়ে কটাক্ষের মুখেও করতে হয়েছিল তাঁকে। একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন এই জুটি। এজেন্ট বিনোদ, কুরবানের মতো কিছু বিশেষ ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। ২০০৮ সালে তাঁদের প্রথম ছবি তাশান মুক্তি পায়। এই ছবির সেটাই তাঁদের প্রথম আলাপ শুরু হেযছিল। ধীরে ধীরে প্রেম এরপর বিয়ে।

কারিনা কাপুর খানকে সম্প্রতি হানসাল মেহতার দ্য বাকিংহাম মার্ডারস-এ দেখা গেছে। অন্যদিকে সইফ আলী খান জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের সাথে দেবরা পার্ট ওয়ান-এ অভিনয় করেছেন।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ