বহরমপুরে ব্যস্ত রাস্তায় চলন্ত টোটো থেকে ঝাঁপ দিলেন এক তরুণী, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর:চলন্ত টোটোতে তরুণীদের উত্যক্ত করার অভিযোগে বহরমপুরে পুলিশের হাতে আটক ১ যুবক ।ভরদুপুরে চলন্ত টোটোতে (TOTO)দুই তরুণীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করল বহরমপুর থানার পুলিশ। এদিকে ওই যুবককে ধরতে চলন্ত টোটো থেকে ঝাঁপ দেন এক তরুণী।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বহরমপুর(Baharampur) শহরের লালদিঘি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ,ধৃত যুবকের নাম বাবু গোস্বামী। তার বাড়ি বহরমপুর থানার খাগড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ দুই তরুণী তাদের মায়ের সাথে একটি টোটোতে চেপে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকা থেকে গোরাবাজারে(Gorabazar) নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময়ে বাবু গোস্বামী নামে ওই যুবক একটি সাইকেলে চেপে তাদেরকে অনুসরণ করতে থাকে। অভিযোগ ওই দুই তরুণীকে সময় জিজ্ঞাসা করার অছিলায় অভিযুক্ত যুবক অশালীন ইঙ্গিত করছিলেন।

ওই যুবক যখন লালদিঘি এলাকার কাছাকাছি ছিলেন সেই সময় এক তরুণী চলন্ত টোটো থেকে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
নির্যাতিতা এক তরুণী জানান,” আজ দুপুর নাগাদ আমি, আমার বোন এবং মায়ের সাথে টোটো করে ইন্দ্রপ্রস্থ থেকে গোরাবাজারের বাড়িতে ফিরছিলাম। সেই সময় এক যুবক আমাদেরকে সাইকেল করে অনুসরণ করতে থাকে। কিছু দূর পর ওই যুবক নিজের প্যান্ট ছিড়ে আমাকে কিছু দেখানোর চেষ্টা করছিলেন। আমি প্রথমে ব্যাপারটিকে গুরুত্ব দিতে চাইনি। পরে ওই যুবক আমার কাছে এসে সময় জানতে চাওয়ার অছিলায় কিছু দেখানোর চেষ্টা করেন। লালদিঘি(Laldighi) এলাকায় বেশ কিছু মানুষজন দেখতে পেয়ে আমি চলন্ত টোটো থেকে ঝাঁপ দিয়ে ওই যুবককে ধরে ফেলি।”

যদিও ওই তরুণীদের সাথে কোনও রকম দুর্ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছেন বাবু গোস্বামী নামে অভিযুক্ত ওই যুবক। তিনি বলেন,” আমি সাইকেল চালিয়ে বহরমপুর গার্লস কলেজের দিকে যাচ্ছিলাম। আমার কিছু কাজ থাকায় আমি এক তরুণীকে ক’টা বাজে জানতে চেয়েছিলাম। আমি তাদের সাথে কোনও রকম অশালীন আচরণ করিনি। এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ দেখলেই গোটা ঘটনাটি পরিষ্কার হয়ে যাবে।” ওই যুবক দাবি করেন -একটি দুর্ঘটনায় সাইকেল থেকে পড়ে গিয়ে তার পরনের প্যান্ট ছিড়ে গিয়েছিল। তিনি কাউকে কিছু দেখানোর চেষ্টা করেননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?