দীর্ঘ ১৮ মাস জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন AAP নেতা সত্যেন্দ্র জৈন

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী ও‌ আম আদমি পার্টির(Aam Admi Party) অন্যতম সদস্য সত্যেন্দ্র জৈন(Satyendra Jain)। অবশেষে দীর্ঘ ১৮ মাস পর আইনের যাঁতাকল থেকে বেরিয়ে জামিন পেলেন তিনি। যদিও এই জামিন যথেষ্ট শর্তসাপেক্ষে।দিল্লি হাইকোর্ট(Delhi Highcourt) সাফ জানিয়ে দিয়েছে, তিনি জামিন পেলেও দেশের বাইরে যেতে পারবেন না। এছাড়াও একাধিক আইনি নিয়ম(Restrictions) মেতে চলতে হবে। প্রাক্তন নেতার জামিনের আবেদন হওয়ামাত্র তাঁকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড দিতে হবে।

যদিও ইডি তাঁর এই জামিনের ঘোরতর বিরোধীতা করেছে। জামিন মঞ্জুর হওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন ইডি-র কর্তারা। কিন্তু জামিন মঞ্জুরের কারণ হিসেবে দিল্লি হাইকোর্ট নেতার দীর্ঘ কারাবাসের বিষয়টি উল্লেখ করেছে। যেখানে সুপ্রিম কোর্টের নিয়মমাফিক মৌলিক অধিকার হিসেবে দ্রুত বিচার পাইয়ে দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

AAP নেতার রায় দেওয়ার সময়ও, আদালত ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টিতে জোর দিয়েছে। বিশেষত, PMLA-এর মতো জটিল বিষয় যখন এই মামলার সঙ্গে যুক্ত। আদালতের আদেশটি মূলত মণীশ সিসোদিয়া মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরেই নির্ভরশীল ছিল, যা দ্রুত বিচারের পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এক দৃষ্টান্তমূলক নজির সৃষ্টি করেছে।

আপাতত দীর্ঘ কারাবাসের পর সত্যেন্দ্র জৈন মুক্তি পাচ্ছেন। দলের কোনও নেতার তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা তা জানা যায়নি।

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে