উবের ট্যাক্সিতে খোয়া যাওয়া অলংকার ভর্তি ব্যাগ বারাসত থানায় ফিরিয়ে দিলেন চালক

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত ও হাড়োয়া: ধন দেবীর আরাধনার দিন ঐশ্বর্য হারিয়েও আবার ফিরে পেলেন বারাসতের তরুণী। উবের চালক রাজারহাটের(Rajarhat) বাসিন্দা ।পেশায় উবের চালক হাবিবুর রহমান বৈদ্য দত্তপুকুরের বাসিন্দা মনীষা মৈত্রকে বারাসত থেকে নিয়ে দমদম এয়ারপোর্টে যান বৃহস্পতিবার দুপুরে। মহিলা যাত্রীকে নামিয়ে লাউহাটি যেতেই বারাসত থানা থেকে ফোন যায় হাবিবুর রহমানের কাছে। পুলিশ জানায় মনীষা মৈত্র(Manisha Moitra) নামে এক তরুণী তার উবের ট্যাক্সিতে(Ubber Taxi) লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালঙ্কারের একটি ব্যাগ ভুল বশত ফেলে রেখে নেমে পড়েন। হাবিবুর রহমান এরপর গাড়িতে নজর করতেই সেই ব্যাগ পেয়ে সোজা চলে আসেন বারাসত থানায়।

নিজের সততার পরিচয় দিয়ে সেই লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার সহ ব্যাগটি তুলে দেন তরুণীর হাতে। বারাসত থানার পক্ষ থেকে উবের চালক হবিবুর রহমানকে পুষ্প স্তবক ও মিষ্টি উপহার দিয়ে সম্মান জানানো হয়। হবিবুর রহমান মানসিকভাবে খুব শান্তি পান হারানো জিনিস ফিরিয়ে দিতে পেরে। অন্যদিকে, খোয়া যাওয়া মহামূল্যবান অলংকার হাতে ফিরে পেয়ে আনন্দিত ও উৎফুল্ল দত্তপুকুরের(Duttapukur) তরুণী মনীষা। বারাসত পুলিশকে ধন্যবাদ দিয়ে জানান পুলিশি তৎপরতাতেই তাদের এই সমস্যা দ্রুত সমাধান হয়েছে। এদিকে,নির্বাচনের আগে বড়সড় সাফল্য পুলিশের। আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতি ।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর লেবুতলা এলাকায় বৃহস্পতিবার মাঝরাতে নাসির উদ্দিন মন্ডল নামে এক দুষ্কৃতিকে ঘোরাফেরা করতে দেখে হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের সন্দেহ হয় । তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে রহস্য। তার কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে। তারপর তাকে গ্রেফতার করা হয় ।ইতিমধ্যে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন ।তবে কি কারণে ওই যুবক ওখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন বা এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সমস্তটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ । ধৃত যুবকের নাম নাসির উদ্দিন মন্ডল ।বাড়ি হাড়োয়া থানার অন্তর্গত মাদারতলা এলাকায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের