Infinix-zero-flip Vs Motorola-razr-50: সেরা ফ্লিপ স্মার্টফোন কোনটি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বাজারে ফ্লিপ ফোনের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। আর বাজার ধরতে ইনফিনিক্স সম্প্রতি লঞ্চ করেছে তাদের প্রথম ফ্লিপ ফোন ইনফিনিক্স জিরো ফ্লিপ। যা সেমি-প্রিমিয়াম সেগমেন্টে নতুন মাইলফলক। অন্যদিকে মটোরোলা রেজর 50 ইতিমধ্যেই বাজারে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য সেরা হবে-

দাম

ইনফিনিক্স জিরো ফ্লিপের একমাত্র ভ্যারিয়েন্ট (8GB RAM/512GB স্টোরেজ) এর দাম ₹49,999। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে এটি ₹44,999-এ কেনা যাবে।

অন্যদিকে, মটোরোলা রেজর ৫০-এর মূল দাম ₹64,999 হলেও, কুপন এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে এর কার্যকরী দাম দাঁড়ায় ₹44,998। তাই দাম হিসেবে ইনফিনিক্স কিছুটা সাশ্রয়ী।

ডিসপ্লে এবং প্রসেসর

জিরো ফ্লিপে রয়েছে 6.9 ইঞ্চির 120Hz LTPO AMOLED ডিসপ্লে এবং 3.64-ইঞ্চির কভার স্ক্রিন। মটোরোলা রেজর 50-এ রয়েছে একই মাপের FlexView pOLED ডিসপ্লে (2640×1080 pixel) এবং 3.6 ইঞ্চির বাইরের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।

প্রসেসর

ইনফিনিক্সে আছে Dimensity 8020 প্রসেসর (6nm), আর রেজর 50 চলে Dimensity 7300x প্রসেসরে (4nm)। গ্রাফিক্সের জন্য ইনফিনিক্সে ব্যবহার হয়েছে Mali G-77 GPU এবং মটোরোলায় Mali G615GPU।

ক্যামেরা এবং ব্যাটারি পারফরম্যান্স

ইনফিনিক্সের ফোনে 50 MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ) এবং 50 MP সেলফি ক্যামেরা রয়েছে, যা 4K ভিডিও 60fps-এ রেকর্ড করতে পারে। মটোরোলার রেজর 50-এ 50 MP প্রাইমারি সেন্সর এবং 32 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে ইনফিনিক্স এগিয়ে আছে, কারণ এতে 4720 mAh ব্যাটারি এবং 70 W ফাস্ট চার্জিং রয়েছে, যেখানে মটোরোলায় 4200 mAh ব্যাটারি এবং 33 W চার্জিং রয়েছে।

দাম এবং ব্যাটারি পারফরম্যান্সে ইনফিনিক্স জিরো ফ্লিপ কিছুটা এগিয়ে, কিন্তু মটোরোলা রেজর 50-এর ডিজাইন এবং ব্র্যান্ড ভ্যালুও আকর্ষণীয়। আপনি যদি বাজেট-ফ্রেন্ডলি ফিচারের দিকে তাকান, তবে ইনফিনিক্স জিরো ফ্লিপ হতে পারে আদর্শ নির্বাচন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের