আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৬২ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস, জিততে কিউইদের চাই ১০৭ রান

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সরফরাজ খান ও ঋষভ পন্থের অসাধারণ লড়াইয়ের মূল্য দিতে পারলেন না রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনরা। নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না টিম ইন্ডিয়া। ৪৬২ রানেই গুটিয়ে গেল দ্বিতীয় ইনিংস। ফলে জয়ের জন্য টিম ল্যাথামদের সামনে লক্ষ্য মাত্র ১০৭ রানের। হাতে রয়েছে গোটা একটা দিন ও ৯০ ওভার। রবিবার ম্যাচের শেষ দিনে কোনও অঘটন ঘটাতে পারেন কিনা মহম্মদ সিরাজ-রবিচন্দ্রন অশ্বিনরা, সেদিকেই হা-পিত্যেশ করে তাকিয়ে ভারতীয় বোলাররা।

৩ উইকেটে ২৩১ রান নিয়ে শনিবার ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। চতুর্থ উইকেটে জুটি বেঁধে কিউইদের কাছে বাঁধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন সরফরাজ খান ও ঋষভ পন্থ। ভারতের দুই তরুণ খেলোয়াড় মাটি কামড়ে পড়ে থেকে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অবলীলায় জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান তুলে নেন সরফরাজ। ক্রিজের উল্টোপ্রান্তে থাকা ঋষভ কার্যত একদিনের মেজাজে ব্যাটিং করতে থাকেন। দুজনে জুটি বেঁধে ১৫৯ রান যোগ করে দলকে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। যেভাবে দুজনে খেলছিলেন তাতে অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ১৫০ রান করে সাজঘরে ফেরেন সরফরাজ।

এর পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঋষভ। যেভাবে কিউই বোলারদের তুলোধনা করছিলেন, তাতে মনে হচ্ছিল শতরান লেখা রয়েছে তার ভাগ্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৯৯ রানের মাথায় সাজঘরে ফিরতে হল তাঁকে। ঋষভ ফেরার পরে ফের একবার ভারতীয় ব্যাটারদের চরম দায়িত্বজ্ঞানহীনতার সাক্ষী থাকল চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকরা। কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের দেখে মনে হচ্ছিল বিমান ধরার তাড়া রয়েছে তাঁদের। যে পিচে সরফরাজ আর ঋষভ নিউজিল্যান্ডের বোলারদের পিটিয়ে ছাতু করলেন, সেই পিচে পা ঠকঠকানি দেখা গেল রাহুল-জাদেজাদের। ভারতের স্কোর বোর্ডে ২৯ রান যোগ হতে না হতেই শেষ ৬ উইকেটের পতন ঘটল। ৪৬২ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ফের ম্যাচে ফেরার সুযোগ পেয়ে গেল কিউইরা।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ