বিধানসভা ভোটের মুখেই ঝাড়খণ্ড পুলিশের ডিজিকে সরাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরে ফুল অ্যাকশন মুডে চলে গেল জাতীয় নির্বাচন কমিশন। আজ শনিবার (১৯ অক্টোবর) আচমকাই ঝাড়খণ্ডের ভারপ্রাপ্ত ডিজি অনুরাগ গুপ্তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে আগামী ২১ অক্টোবরের মধ্যে পরবর্তী ডিজি হিসাবে তিন আইপিএস আধিকারিকের নাম পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘অপসারিত অনুরাগ গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই তাঁকে সরানো হয়েছে।’

আগামী ১৩ ও ২০ নভেম্বর দুই দফায় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মূলত লড়াই ‘ইন্ডিয়া’ জোটের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের আসন রফা চূড়ান্ত হয়েছে। ৮১ আসন বিশিষ্ট বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়বে ৭০ আসনে। অন্যদিকে কংগ্রেস লড়বে ১১ আসনে। কুর্সি ধরে রাখা যেমন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে বড় চ্যালেঞ্জ, তেমনই ফের কুর্সি দখলকেই পাখির চোখ করা হয়েছে।

বিধানসভা ভোট ঘিরে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে রাজনৈতিক ত‍ৎপরতা তুঙ্গে উঠেছে। আর সেই রাজনৈতিক ত‍ৎপরতার মধ্যেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি অনুরাগ গুপ্তাকে হঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এদিন বিকেলে কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়েও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে অনুরাগ গুপ্তার বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলা হয়েছিল। তদন্তে নেমে সেই অভিযোগের সত্যতা মেলায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল অনুরাগের বিরুদ্ধে। তাঁকে রাঁচি থেকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে বদলি করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র