ঝাড়খণ্ডে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, টিকিট দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: ঝাড়খণ্ড বিধানসভা ভোটের জন্য শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় ৬৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছে রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও চম্পাই সোরেনের নাম। ধনওয়াড় আসন থেকে লড়বেন বাবুলাল। আর সরাইকেলা আসনে ভোট ভাগ্যপরীক্ষায় নামছেন ‘দলবদলু’ চম্পাই।

আগামী ১৩ ও ২০ নভেম্বর দুই দফায় ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভার ভোট নেওয়া হবে। প্রথম দফায় ৪৩ ও দ্বিতীয় দফায় ৩৮ আসনে ভোট নেওয়া হবে।  ২৩ নভেম্বর হবে ভোট গণনা। এবারেও মূলত লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের। কুর্সি দখলে রাখাটা যেমন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে বড় চ্যালেঞ্জ, তেমনই আদিবাসী অধ্যুষিত রাজ্যে ক্ষমতায় ফেরাটা বিজেপি নেতৃত্বের কাছে সম্মানের লড়াই।

গত ১৫ অক্টোবর ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ দলের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ৬৬ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। এদিন সন্ধ্যায় বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ধনওয়াড় আসন থেকে লড়বেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। সরাইকেলা আসনে ভোট ভাগ্যপরীক্ষায় নামছেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘দলবদলু’ চম্পাই সোরেন। রাজমহল আসন থেকে লড়ছেন অনন্ত ওঝা। বোরিয়া আসনে প্রার্থী হয়েছেন লোবিন হেমব্রম। লিট্টিপাড়া থেকে বাবুধন মুর্মু, মহেশপুর থেকে নবনীত হেমব্রম, জামতাড়া থেকে সীতা সোরেন, দুমকা থেকে সুনীল সোরেন, মধুপুর থেকে গঙ্গানারায়ণ সিংহ, বড়কাগাঁও থেকে রোশনলাল চৌধুরী প্রার্থী হয়েছেন। হাজারিবাগ আসনে লড়ছেন প্রদীপ প্রসাদ। ঘাটশিলায় প্রার্থী হয়েছেন বাবুলাল সোরেন। জামশেদপুর পূর্ব আসন থেকে ভাগ্যপরীক্ষায় নামছেন পূর্ণিমা দাস সাহু।

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের