হাড়োয়ার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে শামিল একাধিক নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার(North 24 Paraganas) হাড়োয়ার আসন্ন উপনির্বাচনে(Haroa By-Election) তৃণমূলের প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন অনেকেই। বসিরহাটের(Basirhat) প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলাম(Haji Nurul Islam) সাংসদ হওয়ার পরই এই এলাকার বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন। ফলে শূন্যস্থান কে বসবে সেই নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। এরইমধ্যে বিতর্ক উস্কে দিয়েছে একটি ফ্লেক্স। যাতে লেখা রয়েছে, ‘আসন্ন ১২১ হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে হাড়োয়া বিধানসভার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চায় হাড়োয়া বিধানসভার সাধারণ জনগণ’। এলাকাবাসীদের দাবি, এই কাজ স্থানীয় তৃণমূল কর্তৃত্বের একাংশের।

আরও পড়ুনঃ মুখোমুখি দুই নারী বাহিনী, আজ রাতেই বিশ্বকাপ ফাইনাল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার

এই ঘটনার ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে, ওই এলাকার তৃণমূল কর্মীদের একাংশ তাঁদের বিধায়ক হিসেবে কোনও বহিরাগত প্রার্থী বা তারকা প্রার্থীকে চাইছেন না। যদিও বাকি তৃণমূল কর্মীদের দাবি, তাঁরা এই ফ্লেক্স সমর্থন করেন না। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের এক নেতার বক্তব্য, ‘যাঁরাই স্থানীয় প্রার্থীর দাবিতে পোস্টার ঝুলিয়েছেন, তাঁরা মোটেই ভালো কাজ করেননি। দল যাঁকে টিকিট দেবেন, তিনিই আমাদের প্রার্থী। এ ভাবে দলের নেতৃত্বের ওপর চাপ তৈরি করা ঠিক নয়।’

এহেন পরিস্থিতির কারণ, হাজি নুরুল ইসলামের অনুপস্থিতে ওই শূন্য পদের দাবিদার হিসেবে উঠে আসছে অনেকের নাম। প্রথমত, প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন প্রয়াত সাংসদ হাজি নুরুলের দুই পুত্র। তাঁর বড় ছেলে আনারুল ইসলাম এবং মেজো ছেলে রবিউল ইসলাম। দুজনেই সক্রিয় তৃণমূল কর্মী এবং স্থানীয় জেলা তৃণমূলের অন্যতম কর্মকর্তা। এছাড়া ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিমের নামও যুক্ত হয়েছে এই তালিকায়। নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কারণ। লোকসভা নির্বাচনের মাস ছয়েক আগে থেকেই বসিরহাট লোকসভায় যাতায়াত বাড়িয়েছিলেন প্রিয়দর্শিনী। সেই সময় তাঁর বসিরহাটে প্রার্থী হওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু লোকসভায় হাজি নুরুলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায় যাবতীয় জল্পনা থেমে যায়। তবে প্রয়াত সাংসদের অবর্তমানে ফের বৃদ্ধি পেয়েছে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কিশোরীর গলা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ

এছাড়াও, এই পদের জন্য অন্দরে অন্দরে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এলাকার একাধিক সক্রিয় তৃণমূল কর্মীরা। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই আসন? এর উত্তর খুব সহজেই অনুমেয়। গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। তাই এহেন নিশ্চিত জয়ের আসনে বসার আকাঙ্ক্ষা তৈরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে কাকে এই স্থানের প্রার্থী করা হবে তা এখনও ঘোষণা করা হয়নি।

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়