প্রাক্তন বনাম বর্তমান, তালডাংরার উপনির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ই নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এর মধ্যে অন্যতম বাঁকুড়া জেলার(Bankura District) তালডাংরা(Taldangra By-Election)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র ছিল তৃণমূলের দখলে। লোকসভা নির্বাচনেও বাঁকুড়ায় হালে পানি পায়নি বিজেপি। সেই অঙ্কে উপনির্বাচনেও রাজ্যের শাসক দলের পাল্লা ভারী বলে দাবি রাজনৈতিক মহলের। যদিও প্রার্থী তালিকায় প্রাক্তন তৃণমূল নেত্রীকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে এলাকার সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ফাল্গুনি সিংহবাবুকে। ‘পরোপকারী’ হিসেবেও পেশায় শিক্ষক ফাল্গুনির এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে। অন্যদিকে তাঁর বিপরীতে বিপক্ষ দলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেত্রী অনন্যা রায় চক্রবর্তী।

আরও পড়ুনঃ প্রস্তুতি ছাড়াই ম্যারাথন রান, ২ ঘন্টায় ২১ কিমি দৌড়লেন ওমর আবদুল্লা

বিজেপি প্রার্থী ও প্রাক্তন তৃণমূল নেত্রী অনন্যা রায় চক্রবর্তী বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। একসময় এলাকায় দাপুটে তৃণমূল নেত্রী হিসেবে তাঁর বিশেষ পরিচিতি ছিল। কিন্তু গত পুরসভা নির্বাচনে শাসক দল তাঁকে প্রার্থী না করায় ১৮ নম্বর ওয়ার্ড থেকে ‘নির্দল’ হিসেবে তিনি ভোটে লড়েন এবং জয়ীও হন তিনি। এরপর তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে বাঁকুড়ায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। তাঁকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই সরব তৃণমূল।

আরও পড়ুনঃ খাল সংস্কার করতে গিয়ে ১৫টি বাড়িতে ফাটল, অবরোধে দত্তপুকুরের বাসিন্দারা

এপ্রসঙ্গে রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, ‘অনন্যার থেকে এখনও তৃণমূলের গন্ধটাই যায়নি। শুধুমাত্র টিকিটের জন্যই ও বিজেপিতে যোগ দিয়েছে। তবে জয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’ যদিও এই নির্বাচনে তৃণমূলের দল ভারী হওয়ার পিছনে কাজ করছে আরও একটি ফ্যাক্টর। তা হল ফাল্গুনি সিংহবাবুর সততার ইমেজ। এলাকার যেকোনও বিপদে-আপদে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েন তাতে করে এলাকার বিপুল সংখ্যক মানুষ যে তাঁর পক্ষেই যাবেন এবিষয়ে কোনও সন্দেহ নেই।

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন