হাতিয়াড়ায় জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধ, স্থানীয় কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা । কংগ্রেস কাউন্সিলরকে হেনস্থা। কাউন্সিলর এর স্বামীকেও হেনস্থা। অসুস্থ হয়ে শয্যাশায়ী কাউন্সিলরের স্বামী । ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।বিধাননগর পৌরনিগমের(Bidhannagar Corporation) ১৪ নম্বর ওয়ার্ডের হাতিয়াড়া(Hatiyara) সারদা পল্লীতে(Saradapally) রাস্তায় জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রবিবার সকালে। মহিলা কংগ্রেস কাউন্সিলরকে হেনস্তা ও তার স্বামী প্রাক্তন কাউন্সিলরকেও হেনস্থা করার অভিযোগ।অসুস্থ হয়ে শয্যাশায়ী কাউন্সিলরের স্বামী। ইকোপার্ক থানায়(Eco Park P.S.) অভিযোগ দায়ের।

শনিবার রাতে আচমকা এলাকার কিছু মানুষ তারা বাড়ির সামনে চড়াও হয় ।এলাকার রাস্তায় জল জমাকে কেন্দ্র করে বাড়ির সামনে রাস্তা অবরোধ করে। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তখনই এই হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ। আরোও অভিযোগ বিধাননগর পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডে(Ward No 14) বিগত কয়েক মাস ধরে জল জমে আছে ।এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। কংগ্রেস কাউন্সিলর এবং তার স্বামীর অভিযোগ কংগ্রেস কাউন্সিলর তিনি। অথচ সমস্ত কিছু অর্থাৎ রাস্তা থেকে সবটাই দেখভালের দায়িত্ব বিধাননগর পৌরসভার ।তারপরেও তার বাড়ির সামনে চড়াও হয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ অবরোধ শুরু করে। অন্যদিকে, বিধাননগর পৌর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

রাস্তার বেহাল অবস্থা যার জন্য কংগ্রেস কাউন্সিলর এবং তার স্বামীকে হেনস্থা শিকার হতে হচ্ছে । দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ঠিক না হওয়ার কারণে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে ।কারণ তাদের অভিযোগ নিত্যদিন দুর্ঘটনা ঘটছে রাস্তা খারাপের কারণেই। স্থানীয় মানুষের পাল্টা অভিযোগ রাস্তা মেরামতের কাজ শুরু হলেও অলিগলি গুলির অবস্থা খারাপ থাকলেও সেখানে কোন নজর দিচ্ছেন না স্থানীয় কাউন্সিলর। এদিকে প্রতিনিয়ত খারাপ রাস্তার দরুন ওই এলাকার অলিগলিতে ঘটছে দুর্ঘটনা। তাই মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের