হাড়োয়াতে তৃণমূলের প্রার্থী হলেন প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেছে তৃনমূল। সদ্য প্রয়াত বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে(Rabiul Islam) প্রার্থী করেছে দল। হাজী নুরুল ইসলাম দুবারের সাংসদ ও বিধায়ক ছিলেন। ২০২১ সালেও হাড়োয়ার বিধায়ক হন তিনি। কিন্তু দলীয় নির্দেশে এবার তিনি বসিরহাট লোকসভা(Bashirhat Loksabha) কেন্দ্রের প্রার্থী হয়ে সাংসদ হন। কিন্তু মারন রোগে তিনি সদ্য প্রয়াত হন। তার মৃত্যুর খবর শুনে পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী(Mamata Banerjee)।

হাজী নুরুলের(Hazi Nurul) প্রতি শ্রদ্ধা জানিয়েই তৃণমূল নেত্রী তার ছেলে রবিউল ইসলামকে এবারের হাড়োয়া বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী করেন। রবিউল ইসলাম বারাসত সান্ধ্য কলেজের জি এস ছিলেন এবং উত্তর ২৪ পরগনা জেলার যুব পদের দায়িত্বের পাশাপাশি জেলা পরিষদের সদস্য। দলীয় প্রার্থীর নাম ঘোষনা হতেই হাড়োয়ায় চলছে দেওয়াল লিখন। সকলেই আনন্দিত রবিউল ইসলাম প্রার্থী হওয়ায়। বিশেষ করে ওই অঞ্চলের যুব সমাজ তরতাজা তৃণমূল নেতা রবিউল ইসলামকে দল প্রার্থী করায় নতুন দিশা দেখতে শুরু করেছে। সম্প্রতি রবিউল ইসলাম তার বাবার স্মরণ সভা অনুষ্ঠানে কিভাবে তাদের ওপর সিপিএম জমানায় অত্যাচার হয়েছিল এবং তারা ঘরছাড়া হয়েছিলেন ও পরে ফিরে এসে কলাপ পাতায় খেয়ে দিন যাপন করতেন সেই কথা স্মরণ করে বাবার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতি কুর্নিশ জানিয়েছিলেন।

হাজী নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা। বাম জমানায় পরিবার নিয়ে তিনি ঘর ছাড়াও হয়েছিলেন দীর্ঘদিন। সেই বাবার রাজনৈতিক সংগ্রাম দেখে ছোট থেকে বড় হওয়া রবিউল ইসলাম এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাড়োয়াতে। তাই তার নাম ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লেখার ধুম। বাবার সংগ্রামকে সামনে রেখেই ছেলে রবিউল ইসলাম ভোট চাইতে যাবেন মানুষের দরজায় দরজায়। ছাত্র রাজনীতিতে রবিউল ইসলামের স্বচ্ছ ভাব মূর্তি এবং সুদর্শন এই যুবকের সুন্দর বাক্যলাপ ইতিমধ্যেই বহু মানুষের মন জয় করেছে। এবার তাকেই বিধানসভার সদস্য করার জন্য তৃণমূল সুপ্রিম প্রার্থী করেছেন। এখন দেখার বিষয় হাড়োয়ার(Haroa) মানুষের মন জয় করে রবিউল ইসলাম বাবার দেখানো পথে মানুষের পাশে দাঁড়াতে কিভাবে ব্রতী হন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের