ফের মাদক নেশায় আচ্ছন্ন নোবেল, মদত দিচ্ছে গায়কের বান্ধবীরা

এমনকী নোবেলের শুধরে যাওয়ার বিষয়টি ভালোভাবে নিয়েছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। কিন্তু এক মাস না যেতেই নোবেল আবারও আগের জীবনে ফিরে গিয়েছেন বলে জানালেন সালসাবিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাদক নেশাই একদিন বিনাশ করবে নোবেলের জীবনকে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক মাআনুল আহসান নোবেল। জি বাংলার ‘সারেগামাপা’ এর দৌলতে পশ্চিমবঙ্গেও তিনি জনপ্রিয়। রিয়েলিটি শোয়ের সেই সিজনে নোবেল ছিলেন বিচারক থেকে দর্শক সবার কাছেই অন্যতম প্রিয় প্রতিযোগী। কিন্তু তাঁর এই সুনাম নষ্ট হতে বেশিদিন সময় লাগেনি, যখন প্রকাশ্যে আসে নোবেলের অশ্লীল জীবনযাত্রা। তাঁর মাতাল জীবনকাহিনী। শুধু তাই নয়, মদ খেয়ে স্ত্রীকে মারধর, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, নেশায় আচ্ছন্ন হয়ে মঞ্চে গাইতে উঠে ভাঙচুর করা। অগ্রিম টাকা নিয়ে গাইতে না যাওয়া, হাজতবাসা খাটা, ইতিমধ্যেই গায়কের এমন অনৈতিক জীবনযাত্রা শেষ করে দিয়েছে নোবেলের কেরিয়ার।

নোবেলের স্ত্রীও ডিভোর্স দিয়েছেন তাঁকে। মাস কয়েক আগে নোবেলের তৃতীয় বিয়ে নিয়েও গুজব উঠেছিল, এবং স্ত্রীর সঙ্গে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু পরে শোনা যায়, নিজের একজন বান্ধবীকে জোর করে মদ খাইয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলেছেন নোবেল। যাই হোক, এ সমস্ত কাণ্ডের জন্যে তাঁকে রিহ্যাবে পাঠানো হয়েছিল। সম্প্রতি সেখান থেকে ফিরে গানে মনোযোগী হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এমনকী ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি আর কোনদিনও নেশা করবেন না। এবার থেকে তিনি ভালভাবে জীবন কাটাবেন। নিজের দোষে নিজের জীবনকে শেষ করতে বসেছিলেন। কিন্তু ভগবান তাঁকে আবারও সুযোগ দিয়েছে ঘুরে দাঁড়ানোর। ব্যক্তিগত জীবনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ভক্তদের ভালোবাসা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এটা লোক দেখানোই মাত্র। এমনকী নোবেলের শুধরে যাওয়ার বিষয়টি ভালোভাবে নিয়েছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। কিন্তু এক মাস না যেতেই নোবেল আবারও আগের জীবনে ফিরে গিয়েছেন বলে জানালেন সালসাবিল। তাঁর অভিযোগ, নোবেল আবারও মাদকের জগতে ফিরে গিয়েছেন। রিহ্যাব থেকে ফেরার পর কিছুদিন ভালো থাকলেও আবারও তিনি নেশায় জড়িয়ে পড়েছেন।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে সালসাবিল লিখেছেন, “ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে আসবে। মানুষ যা করতে অভ্যস্ত, বারবার সেটাই করবে। ক্যামেরার সামনের নাটক দীর্ঘস্থায়ী নয়। সত্য বের হতে সময়ের অপেক্ষা মাত্র।” সালাসাবিল তাঁর পোস্টে কারুর নাম উল্লেখ না করলেও ভক্তরা নোবেলের দিকেই তাঁর ইঙ্গিত খুঁজে পেয়েছেন। যদিও পরে একটি সংবাদমাধ্যমকে নোবেলের প্রাক্তন স্ত্রী জানিয়েছেন যে, এই পোস্টটি নোবেলকে নিয়েই। তাঁর কথায়, ২-৩ মাস ভাল ছিল নোবেল, আবারও আগের জীবনে ফিরে গিয়েছেন তিনি। এমনকী একজন নেটিজেনের মন্তব্যের উত্তরে সালসাবিল বলেছেন, “রিহ্যাব থেকে বের হওয়ার পর তাঁর খাবার কেনার টাকা ছিল না। মাফ না করলেও আমি তাঁকে খাবার কেনার টাকা দিয়েছিলাম, উবারের ভাড়াও দিয়েছি। তিন মাস ভালো থাকার নাটক করল, কিন্তু এখন আবার ড্রাগ নেওয়া শুরু করেছে। আর তাঁকে মদত দিচ্ছে তাঁর ৫-৭টা বান্ধবী।” আসলে আবারও সঙ্গ দোষে ভুক্তভোগী নোবেল। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নোবেল। কিন্তু খ্যাতি এবং বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তাদের ২০২৩ সালেই ভেঙে গিয়েছে তাঁদের দাম্পত্য।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা