মারাত্মক কাজের চাপ! জন্ডিস গায়েই শুটিং সারছেন ‘কাজল নদীর জলে’-র নায়িকা অরুণিমা

পাশাপাশি শরিরের খেয়ালও রাখছেন। সবাই তাঁর সঙ্গে সহযোগিতা করছেন। কেননা রোজ তাঁকে আসতে হচ্ছে না। একদিন অন্তর অন্তর শুটিং করতে আসছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো শেষ। টলিপাড়ার জোরকদমে কাজও শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন ফেলে রাখা শুটিং শেষ করার তাড়া, ধারাবাহিকের ব্যাঙ্কিং করার তাড়াহুড়ো, অন্যদিকে নতুন নতুন কাজের শুরু। বিশেষ করে ধারাবাহিকে যাঁরা কাজ করেন, তাঁদের কাজের চাপ অত্যাধিক থাকে। রাত জেগে কাজ শেষ করতে হয়। পুজোতে টলিউডে সাধারণত ক্যামেরা বন্ধই থাকে। তাই পুজোর ছুটি শেষ হতেই সিরিয়ালের এপিসোড ব্যাঙ্কিং করার তাড়াহুড়ো লেগে যায়। আর তাতে একেবারে পুরোদমে সাড়াও দিতে হয় মুখ্য ভূমিকায় থাকা তারকাদের। এবার সেই প্রতিশ্রুতি রাখতে গিয়েই বিপাকে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা হালদার। জন্ডিস হয়েছে তাঁর, শরীরে তেমনি জোরও নেই। কিন্তু কাজ থামিয়ে রাখার কোনও সুযোগই নেই।

কারণ জি বাংলার ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকের নায়িকা তিনি। এর আগেও সিরিয়ালের প্রথম সারির দুই চ্যানেলের নায়িকা ছিলেন তিনি। তাঁর অভিনয়ও পোক্ত। টলিউডের বেশ পরিচিত মুখ তাঁর। এখন জন্ডিসে বেহাল দশা তাঁর। এক সপ্তাহ হয়ে গেল জন্ডিসে ভুগছেন তিনি। কিন্তু কাজের চাপে দুর্বল শরীর নিয়েই শুটিং সেটে এসেছেন অভিনেত্রী। কারণ ধারাবাহিকের গল্প গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। তাই তিনি না এলে শুটিংই হবে না। কাজের প্রতিশ্রুতিতেই জ্বর গায়ে শুটিং সারতে হচ্ছে তাঁকে। এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে অরুণিমা জানিয়েছেন, কাজ তো চলছেই। তাঁকে ছাড়া শুটিং চলবে না। তবে চিকিৎসক প্রথমে টানা দু’সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তাই সেই পরামর্শ মানলে কাজ করা হত না তাঁর। তাই দুর্বল শরীরেই শুটিং সারছেন অরুণিমা। পাশাপাশি শরিরের খেয়ালও রাখছেন। সবাই তাঁর সঙ্গে সহযোগিতা করছেন। কেননা রোজ তাঁকে আসতে হচ্ছে না। একদিন অন্তর অন্তর শুটিং করতে আসছেন।

বাইরের খাবার খাওয়া বারণ। তাই বাড়ি থেকে সারা দিনের খাবার নিয়ে আসছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে শুটিং সেটে মা আসছেন। এক সপ্তাহ আগে শারীরিক পরীক্ষায় জন্ডিস ধরা পড়েছে অভিনেত্রী। পুজোর শেষের দিক থেকেই ভুগছেন তিনি। হাত-পায়ে অসহ্য যন্ত্রণা রয়েছে তাঁর। বিলিরুবিনের মাত্রা বাড়ছে, তাই এখনও শরীর দূর্বল তাঁর। সেটে সমস্ত সহযোগিতা পাচ্ছেন তিনি। অসুস্থ থাকায় এবার পুজোটাও ভাল কাটেনি অভিনেত্রীর। পুজোতে বাড়িতেই কেটেছে তাঁর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের