চোট সারিয়ে ৩৬৯ দিন বাদে মাঠে নেমে চমক নেইমারের

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে অপেক্ষার অবসান শেষ হল। আল হিলাল মিডফিল্ডার নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে পা রাখলেন নেইমার। সঙ্গে সঙ্গে জোরে হাততালির মাধ্যমে নিজেদের উচ্ছাস দেখালো সমর্থকরা। অবশেষে হাসি ফুটল তাঁর প্রেমিকা বিয়ানকার্দির মুখে। নেইমারের সব ভক্তদের মুখেও একটু হাসি ফুটল বটে। ফুটবে নাই বা কেন এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন নেইমার। চোটের কারণে মাটে নামতে পারেন নি তিনি। এবার ৩৬৯ দিন পর ফের মাঠে নামল নেইমার।

নেইমারের মাঠে ফেরার দিনে গ্যালারিতে ছিলেন তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি। পারিবারিক সঙ্গী ছিলেন আরও দুজন। তাকে মাঠে ফিরতে দেখে স্বস্তির হাসি ফুটেছে প্রিয়জন ও ভক্তদের মুখে। বেঞ্চ থেকে মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলরক্ষকের কারণে সেটায় গোল পাওয়া হয়নি নেইমারের। ম্যাচে যোগ করা ১৬ মিনিট সময়েও একটি গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। সেটিও অবশ্য কাজে লাগাতে পারেননি তিনি। তবে এটা কোন ব্যাপার না। এতদিন বাদে মাঠে ফেরাটাই বড় স্বস্তি সমর্থকদের জন্য।

গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। তারপর থেকেই শুরু হয়েছিল ‘নেইমারের জন্য অপেক্ষা।’ খেলার দুনিয়ায় সারাক্ষণ এই প্রশ্নটা ঘূরপাক খাচ্ছিল চোট সারিয়ে কবে ফিরবেন নেইমার? অবশ্য এই প্রশ্নের উত্তর পরিস্কার জানা ছিল না কারোরই। এই প্রশ্ন বহুবারই শুনতে হয়েছে জর্জ হেসুস কিংবা ব্রাজিলিয়ান কোচদের। সেই অপেক্ষার শেষ হলো সোমবার রাতেই।  এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল আইনের বিপক্ষে মাঠে নামলেন নেইমার।

৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি। অবশেষে দুই হ্যাটট্রিকের ম্যাচে জয় পেয়েছে নেইমারের দল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে