ডিজিটাল যুগে মিটমিট করে জ্বলছে মাটির তৈরি প্রদীপের শিখা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাহারি রঙ্গিন চাকচিক্যতার বাজারে মিটমিট করে জ্বলছে মাটির তৈরি প্রদীপের শিখা। বর্তমান ডিজিটাল(Digital) যুগে বাহারি ইলেকট্রনিক্স লাইটের বাজারে মাটির তৈরি প্রদীপের আলো খানিকটা ফিকে হয়ে গেছে। বর্তমান সময়কালে আর তেমন চাহিদা নেই মাটির তৈরি প্রদীপের। তবুও মৃৎশিল্পী’রা বুকে একরাশ আশা নিয়ে আজও তৈরি করে চলছেন মাটির প্রদীপ(Diya Lamp)।

বছরের একটাই দিন আলোর উৎসব দীপাবলি। মৃৎশিল্পীরা ব্যাবসা ভালো হবে এই আশা নিয়ে নাওয়া-খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে ব্যাস্ত। কিন্তু মন্দার বাজারে তাদের ব্যাবসা কতটুকু ভালো হবে সেটাই লাখ টাকার প্রশ্ন।আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে মৃৎশিল্পীরা কি পরিমান প্রদীপ তৈরি করছে তা দেখতে প্রতিবেদকের গন্তব্যস্থল ছিল তেলিয়ামুড়া মহকুমার করইলং এলাকায় মৃৎশিল্পী স্বপন রুদ্র পালের বাড়িতে।
ওনার বাড়িতে প্রবেশ করেই দেখা গেল উনি আপন মনে মাটির প্রদীপ তৈরিতে ব্যাস্ত।

কথা প্রসঙ্গে মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল জানিয়েছেন,বর্তমানে চাইনিজ রং বাহারি লাইট, চাকচিক্য পূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ প্রদীপ তৈরির আনুসাঙ্গিক জিনিসপত্রের দাম।
তবে বর্তমান ডটকম যুগে বাহারি লাইট’কে সামনে থেকে টক্কর দিতে প্রস্তুত মাটির তৈরি প্রদীপ। মৃৎশিল্পীদের আশা মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগত সংসার, ঘুচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি। সবার জীবন জীবন হোক আনন্দময়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার