জানেন কী ভূত চতুর্দশীতে ১৪ শাক খেতে হয় কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : দীপাবলির এক দিন আগে পালিত হয় ভূত চতুর্দশী। তবে কোন কোন ক্ষেত্রে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী দীপাবলির দিনই পালিত হয়ে থাকে। এবার ভূত চতুর্দশী পড়েছে ৩০ অক্টোবর, অর্থাৎ দীপাবলির দিন। কথিত আছে, কার্তিক মাসের এই তিথিতেই নরকাসুরকে বধ করেন শ্রীকৃষ্ণ। বিশ্বাস, নরকাসুররূপী রাজা বলি কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীর তিথিতে অসংখ্য অনুচর-সহ ভূত, প্রেত নিয়ে মর্ত্যে নেমে আসেন পুজো নিতে। সেই থেকে নাম নরক চতুর্দশী। আবার অনেকে মনে করে এইদিন ভূত-প্রেত মর্ত্যলোকে নেমে আসেন। আবার বলা হয় এইদিন স্বর্গ-নরকের দরজা খুলে দেওয়া হয়। রীতি অনুসারে, এইদিন ঘরের মধ্যে জ্বালানো হয় ১৪টি মাটির প্রদীপ। খাওয়া হয় ১৪ রকমের শাক।

এই ১৪ শাকের মধ্যে কী কী থাকে : এদিন যে যে শাক খাবেন তা হল- ওল, ভাটপাতা, কেঁউ, শৌলফ, শাঞ্চে, কালকাসুন্দে,  পলতা, বেতো,  সরষে,  নিম,  গুলঞ্চ,  শুষণী,  হিলঞ্চ বা হিঞ্চে,  জয়ন্তী। ভূত চতুর্দশীতে এই ১৪ রকম শাক খাওয়ার পিছনে প্রচলিত বিশ্বাসের পাশাপাশি আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও।

সাধারণের বিশ্বাস ভূতপ্রেতদের দূরে রাখতেই এদিন ১৪ শাক খেয়ে, ১৪ প্রদীপ জ্বালিয়ে এবং ১৪ ফোঁটা দিয়ে এই উৎসব পালন করা হয়। লোকবিশ্বাস রয়েছে এতে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয় বটে। আবার বৈজ্ঞানিক মতে, ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানা ধরনের অসুখ-বিসুখ করে থাকে। ১৪ শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার হেমন্তের শুরুতে নানারকম পোকার উপদ্রব হয়। তা থেকে রক্ষা পেতেই শাক খাওয়া জরুরি। এতে বরং শরীরের উপকারই হয় বলে মত বিশেষজ্ঞদের।

কীভাবে রান্না করবেন চোদ্দ শাক :  ১৪ শাক যেভাবে ইচ্ছে রাঁধতে পারেন। কালোজিরে, কাঁচালঙ্কা, রসুন, শুকনো লঙ্কা,পাঁচফোড়ন যেমন খুশি ফোড়ন দিয়ে শাক ভাজতে পারেন৷ পছন্দ হলে আলু , বেগুনও দিতে পারেন। ১৪ রকমের শাক খেয়ে দিনটি পবিত্র ভাবে পালন করে সন্ধেয় পূর্বপুরুষদের উদ্দেশে প্রদীপ জ্বলে ওঠে ঘরে ঘরে। মনে করা হয়, এতে যমরাজ প্রসন্ন হয়ে মৃত ব্যাক্তির আত্মাকে মুক্তি দেন।

আরও পড়ুন : ‘ভূত চতুর্দশী’ কী ?এইদিন সত্যিই কি ভূত-প্রেত আসে ?

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার