Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোচ বদলেও ভাগ্য ফিরল না, এবার ওড়িশার কাছেও হারল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচ বদলেও ভাগ্য বদল হল না ইস্টবেঙ্গলের। মঙ্গলবার আইএসএলে ওড়িশা এফসি’র কাছেও হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। খেলার ফল ২-১। ওড়িশার হয়ে গোল করেছেন রয় কৃষ্ণা ও মৌরতাদা ফাল। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেছেন দিমিত্রোস ডায়ামান্টাকোস। তাও ওই গোল এসেছে পেনাল্টি থেকে। এই নিয়ে চলতি আইএসএলে টানা ৬ ম্যাচে হারের লজ্জা গড়ল এক সময়ে ভারতীয় ফুটবলের অন্যতম দাপুটে ক্লাবটি।

আগের শনিবার যুবভারতীতে কলকাতা ডার্বিতে চির শত্রু মোহনবাগানের কাছে ২-০ গোলে হার হজম করতে হয়েছিল লাল-হলুদকে। সেই হারের ধাক্কা যে কাটিয়ে উঠতে পারেননি ক্রেসপো-পিভি বিষ্ণুরা, তা এদিন শুরু থেকেই বোঝা যাচ্ছিল।  কলিঙ্গ স্টেডিয়ামে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকেন তাঁরা। ঘররের মাঠে দর্শকদের সমর্থন পেয়ে বাড়তি উ‍ৎসাহ নিয়ে ঝাঁপান ওড়িশা এফসি’র রয় কৃষ্ণারা। তবে ৬ মিনিটের মাথায় বক্সের মধ্যে বল পেয়ে দুরন্ত শট নিয়েছিলেন দিমিত্রোস। তবে তা প্রতিহত করেন ওড়িশার গোলরক্ষক অমরিন্দর। ২২ মিনিটের মাথায় প্রভসুখন গিলকে ফাঁকি দিয়ে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন রয় কৃষ্ণা।

গোল খেয়ে পিছিয়ে পড়ার পরেই খানিকটা গা ঝাড়া দিয়ে ওঠেন জিকসনররা। বেশ কয়েকবার আক্রমণ তুলে এনে ওড়িশার রক্ষণে হানা দেন। ৪২ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন জিকসন। যদিও লক্ষ্যভেদ করতে পারেননি।  অবশেষে প্রথমার্ধের সংযুক্ত সময়ে কাঙ্খিত গোল পায় লাল-হলুদ। বক্সে ঢুকে চকিতে শট নিয়েছিলেন তালাল। সেই শট প্রতিহত করতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেন ওড়িশার থাউবা। পেনাল্টি দিতে দ্বিধা করেননি রেফারি। ওই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেররান দিমিত্রোস।

প্রথমার্ধে অমীমাংসিতভাবে খেলা শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান ওড়িশার ফুটবলাররা। ৬৯ মিনিটে ফ্রিকিক থেকে উড়ে আসা বলে দুরন্ত হেডে ইস্টবেঙ্গলের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন ওড়িশার মৌরতাদা ফাল। দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না প্রভসুখন গিলের। ৭৬ মিনিটে জাউয়াকে বিশ্রিভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় লাল-হলুদের প্রভাত লাকড়াকে। ফলে ১০ জনের দল হয়ে যায় ইস্টবেঙ্গল। শেষের ২১ মিনিট (সংযুক্তি সময় ধরে) গোল শোধের চেষ্টা করেও সফল হননি ক্রেসপোরা।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের