২৯ বছরেই অবসর নিলেন ভারতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল

১৬ বছরের হকি কেরিয়ারের অবসান ঘটালেন মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক। রানি রামপালের নেতৃত্বেই টোকিও অলিম্পিক্সে (২০২০) ভারত চতুর্থস্থান অর্জন করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ২৯ বছর বয়সেই অবসর নিলেন ভারতের মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল (Rani Rampal)। ১৬ বছরের হকি কেরিয়ারের অবসান ঘটালেন মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক। রানি রামপালের নেতৃত্বেই টোকিও অলিম্পিক্সে (২০২০) ভারত চতুর্থস্থান অর্জন করেছিল। অলিম্পিক্সের ইতিহাসে এটাই ছিল ভারতীয় মহিলা হকি দলের সেরা পারফরম্যান্স। মাত্র ২৯ বছর বয়সেই সোনালি কেরিয়ার গড়েছেন রানি রামপাল। ভারতের হয়ে মোট ২৫৪ ম্যাচে ২০৫ গোল করেছেন। ভারতীয় মহিলা হকির ইতিহাসে অন্যতম অবদান রেখেছেন রানি রামপাল। হরিয়ানার একটি ছোট গ্রাম থেকে উঠে এসেছেন রানি রামপাল। তাঁর বাবা কার্ট টানার হিসেবে কাজ করতেন। অর্থাৎ তাঁর পরিবার আর্থিক দিক থেকে তেমন স্বচ্ছ্বল ছিল না। তাই রানির জীবনী অত্যন্ত অনুপ্রেরণামূলক।

তবে কেন এত তাড়াতাড়ি হকি কেরিয়ার শেষ করলেন রানি, তা জানা যায়নি। মাত্র ১৪ বছর বয়সে অলিম্পিক কোয়ালিফায়ারের (২০০৮) মাধ্যমে আন্তর্জাতিক হকিতে অভিষেক করেছিলেন। তারপর ১৫ বছর বয়সে, তিনি ২০১০ মহিলা হকি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি সাতটি গোলও করেছিলেন। ১৯৭৮ সালের পর এটিই ছিল ভারতেরসেরা পারফরম্যান্স। কারণ এরপরেই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নবম স্থান অর্জন করেছিল ভারত। একজন ফরোয়ার্ড হওয়ার পাশাপাশি রানি রামপাল মিডফিল্ডার হিসেবেও খেলেছেন। ভারতীয় দলের জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন। ২০১৭ সালে মহিলা এশিয়া কাপে রৌপ্য পদক এবং এশিয়ান গেমসে (২০১৮) রৌপ্য পদক জিতেছিলেন রানি। এছাড়াও তিনি ২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং একই বছরে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পান রানি রামপাল।

এছাড়াও সম্প্রতি সাব-জুনিয়র মহিলা দলের জাতীয় কোচের দায়িত্ব পেয়েছেন রানি। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা করে রানি জানালেন, ‘আমি একটি অসাধারণ একটা যাত্রা সফর করেছি। আমি কখনও ভাবিনি যে আমি এতদিন ভারতের হয়ে খেলব। আমি ছোটবেলা থেকেই অনেক দারিদ্র্যতা দেখেছি, কিন্তু আমার মনোযোগ সবসময় ছিল দেশের জন্যে কিছু করার, দেশের প্রতিনিধিত্ব করার দিকে আমার বেশি ঝোঁক ছিল।’ রানি অবসর ঘোষণার পরে হকি ইন্ডিয়া এক্স পোস্টে লিখেছেন, “শ্রেষ্ঠতার একটি যুগ শেষ হল! আজ, আমরা এক এবং একমাত্র রানি রামপালকে বিদায় জানাচ্ছি, একজন আইকন যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় হকিকে সংজ্ঞায়িত করেছেন। ভারতকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে সারা দেশে উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়েছেন, রানির উত্তরাধিকার চিরকাল জ্বলজ্বল করবে। ধন্যবাদ, রানি, আপনার অতুলনীয় উৎসর্গ, নেতৃত্ব এবং আবেগের জন্য। আপনি পরবর্তী প্রজন্মের জন্য পথ প্রশস্ত করেছেন, এবং ভারতীয় হকিতে আপনার প্রভাব আগামী বছরের জন্য অনুভূত হবে।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের