মানসিক ভারসাম্যহীন মেয়েকে লাগাতার ধর্ষণ! গ্রেফতার স‍ৎ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, নকশালবাড়ি: মানসিক ভারসাম্যহীন মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল স‍ৎ বাবার বিরুদ্ধে। অভিযোগ পেয়েই ‘নরপিশাচ’কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ‘স‍ৎ’ মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছর পাঁচেক আগে প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর পরে দ্বিতীয় বিয়ে করেন নির্যাতিতার মা। আর দ্বিতীয় স্বামীর দৌলতেই দিল্লিতে কাজ পান। মাস তিনেক ধরেই দিল্লিতে রয়েছেন তিনি। আর মানসিক ভারসাম্যহীনকে মেয়েকে রেখে গিয়েছিলেন নিজের মায়ের কাছে। মাঝেমধ্যেই স‍ৎ মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে আসতেন অভিযুক্ত। দেখা করার নামেই মেয়েকে  দিনের দিনের পর যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। দুর্গাপুজোর সময়ে নাতনির সঙ্গে জামাইয়ের অসভ্যতামি দেখে পেলেন নির্যাতিতার দিদিমা। প্রতিবাদ করলে নাকি তাঁকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত। যদিও তখন থানায় এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। দিল্লি প্রবাসী মেয়ের অনুরোধেও লজ্জাজনক বিষয়টি পাঁচ কান করেননি তিনি।

সম্প্রতি ফের একই ঘটনা ঘটে। এবার জামাইয়ের কুকীর্তির কথা এক পড়শিকে জানান নির্যাতিতার দিদিমা। ওই পড়শিই তাঁকে নকশালবাড়ি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে অভিযোগ দায়ের করা হয় নকশালবাড়ি থানায়। অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতিতার দিদিমা সংবাদমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন নাতনির উপরে যৌন নির্যাতন চালাচ্ছিল অভিযুক্ত। আমি আর সহ্য করতে না পেরে গ্রামবাসীদের জানাই৷ তার পর পুলিশ তাকে গ্রেফতার করে।’ দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীন প্রকাশ জানিয়েছেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনও ভাবেই রেয়াত করা হবে না।’

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56