সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, শিশু-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিয়ম ভেঙে মহেশতলা সম্প্রতি উড়ালপুলে উঠে গিয়েছিল একটি ট্যুরিস্ট বাস। বাইক ওঠারও নিয়ম নেই। তবুও নিয়ম ভেঙে সম্প্রীতি উড়ালপুলে উঠে পড়েছিল বাস ও বাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম ভেঙে মহেশতলা সম্প্রতি উড়ালপুলে উঠে গিয়েছিল একটি ট্যুরিস্ট বাস। বাইক ওঠারও নিয়ম নেই। তবুও নিয়ম ভেঙে সম্প্রীতি উড়ালপুলে উঠে পড়েছিল বাস ও বাইক। আর দ্রুতগামী ওই বাসের মুখোমুখি ধাক্কায় একই পরিবারের তিনজনে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তিনজনই একটি বাইকে ছিলেন। মৃতদের মধ্যে এক মহিলা-সহ এক শিশুও রয়েছে। তাঁরা প্রত্যেকেই এক পরিবারের সদস্য। জানা গিয়েছে, তিনজন একই মোটরবাইকে তিনজন একটি বিয়েবাড়ি যাচ্ছিল। সেসময় সম্প্রীতি উড়ালপুলের উপর উল্টোদিক থেকে আসা একটি বাস সরাসরি ধাক্কা মারে ওই বাইকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার অভিঘাতে বাইকটি ছিটকে গিয়ে আরও এক বাইকে ধাক্কা মারে। ওই বাইক আরোহীও গুরুতর আহত হয়। দ্রুতই পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্স করে আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেছে। এখন প্রশ্ন উঠছে কীভাবে পুলিশের নজর এড়িয়ে ওই বাসটি সম্প্রীতি উড়ালপুলে উঠল।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ তাঁর স্ত্রী নাগমা খাতুন এবং ছেলে ফারদিনকে নিয়ে বাইকে চেপে তারাতলা-বজবজ সংযোগকারী সম্প্রীতি উড়ালপুল ধরে বিয়ে বাড়ি যাচ্ছিলেন। শুক্রবার বেলা ২টো নাগাদ তাঁর বাইকে মুখোমুখি ধাক্কা মারে একটি বাস। রাস্তায় ছিটকে পড়েন মহম্মদ ফিরোজ, তাঁর স্ত্রী ও সন্তান। বাইকটি ছিটকে গিয়ে আরও একটি বাইকে ধাক্কা মারে। তাতে আমতলার বাসিন্দা পঙ্কজকুমার মণ্ডল নামে ওই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তিনজনের। কীভাবে পুলিশের নজর এড়িয়ে বাস ও বাইকগুলি সম্প্রীতি উড়ালপুলে চলে আসে আসে তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ সম্প্রীতি উড়ালপুলে যানজট ছিল।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫