প্রতিদিন  ঘণ্টার পর ঘণ্টা  ফোনে ভূতের সঙ্গে কথা, মুহূর্তে শেষ হয়ে গেল তরুণীর জীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ভূতের সঙ্গে ফোনের গল্প করতেন। শুধু তাই নয় ইনস্টাগ্রামে লেখা ‘আই লাভ ইউ ভূত।‘  এমনকি বাড়িতে কেউ ফোনে কথা বলা নিয়ে জিজ্ঞেস করলেও , সে বলত ভূতের সাথে কথা বলছি। আর সেই ভূতই নিমেষের মধ্যে শেষ করে দিল তাঁর প্রাণ।  শুনে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন দিল্লির নাংলোইতে বাসিন্দা  সোনিয়া ওরফে সোনা  ।  

করভা চৌথের দিন,  সোনিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার ভূতকে দেখতে বাড়ি থেকে বেরিয়েছিল । তারপর সে আর বাড়িতে ফেরেনি। এরপর প্রকাশ্যে আসে ভূতের রহস্য। সোনিয়া করভা চৌথের দিন বন্ধু সেলিমের বাড়িতে গিয়েছিল। আর সেখানেই তাঁকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পরিবারের তরফে জানান হয়েছে, সোনিয়া কাউকে ভালোবাসত তা জানতাম। তবে ভূতের রহস্য কোনদিন জানা যায়নি। বলা বাহুল্য, সোনিয়া সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় ছিলেন। প্রায় প্রতিদিন রিল বানিয়ে সে পোস্ট করত। একেবারে হাসিখুশি মেয়ে ছিল সোনিয়া। জানা গিয়েছে, ২৩ অক্টোবর সোনিয়া পরিবার পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে। এরপরেই সেলিমকে হেফাজতে নেয় পুলিশ। জেরা করতেই সোনিয়াকে হত্যার কথা স্বীকার করে নেয় সেলিম। পুলিশ এই মামলায় সেলিম ও তার এক সহযোগী পঙ্কজকে গ্রেফতার করেছে । এই ঘটনা নিয়ে  জোর কদমে  শুরু হয়েছে তদন্ত।

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ