NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা পিভি কুলকার্নিকে পাকড়াও করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ শুক্রবার (১৫ মে) পুণে থেকে তাঁকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃত পিভি কুলকার্নি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। তিনি লাতুর দয়ানন্দ কলেজের রসায়ন শাস্ত্রের লেকচারার হিসাবে কর্মরত ছিলেন। তবে কিছুদিন আগেই অবসর নিয়েছেন। নিট পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সঙ্গেও জড়িত ছিলেন। শুধু তাই নিট-ইউজি পরীক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় প্রশ্নপত্র হাতানোর সুযোগ কাজে লাগিয়েছিলেন।

গত ৩ মে দেশজুড়ে নিট-ইউজি পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রায় ২৩ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই গোটা দেশে তীব্র বিতর্ক শুরু হয়। বিশেষ করে রাজস্থানে তদন্তে উঠে আসে, কিছু পরীক্ষার্থীর হাতে আগেভাগেই সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। তার পরেই বাতিল হয় পরীক্ষা। প্রশ্নফাঁসের বিষয়ে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, ফাঁস হওয়া সম্ভাব্য প্রশ্নপত্রে মোট ৪১০ টি প্রশ্ন ছিল। এর মধ্যে অন্তত ১২০ টি রসায়নের প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্নই নয়, উত্তর বিকল্পগুলিও একই ছিল। এর পরই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।  গত ১০ মে পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। শুক্রবার (১৫ মে) সকালেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়, বাতিল হওয়া পরীক্ষা আগামী ২১ জুন নেওয়া হবে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ‘গতকাল বৃহস্পতিবারই (১৪ মে) মণীষা বাঘমারে নামে এক মহিলাকে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। জেরার মুখে মণীষা জানান, এপ্রিলের শেষের দিকে পিভি কুলকার্নি নিটের পরীক্ষার্থীদের বিশেষ ক্লাস নিয়েছিলেন। ওই বিশেষ ক্লাসেই নিট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র দিয়ে মহড়া চালানো হয়।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম