মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর বিরুদ্ধে এবারে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ। ক্রীড়া সংস্থার জায়গা বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে টাকা তোলা সহ একাধিক অভিযোগ।এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর(Krishnendu Narayan Chowdhury)। মালদা জেলা শাসকের(DM Malda) কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের।বর্তমানে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি আবার ২০২১ সালের শেষের দিক থেকে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। দীর্ঘদিন ধরে এই সংস্থার দায়িত্বে রয়েছেন তিনি।

এবারে তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন প্রাক্তন খেলোয়ারদের একাংশ। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সংস্থার জায়গায় বহু বেআইনি নির্মাণ করে তা বেআইনিভাবে কোন টেন্ডার(Tender) না করে নিজের কাছের লোকেদের বিক্রি করে দিয়েছেন কৃষ্ণেন্দু বাবু। সেখান থেকে উপার্জিত কোটি কোটি টাকা তছরুপ করেছেন তিনি। এমনকি পার্কিং থেকে যে অর্থ উপার্জন হয় তার কোন হিসেব পর্যন্ত নেই। খেলার পরিবেশ নষ্ট করে অনুষ্ঠান বাড়ি হিসেবে ডিএস এর জায়গাকে ভাড়া দেওয়ার কাজে ব্যবহার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলে গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সরকার পরিবর্তন হতেই এবারে তার বিরুদ্ধে জেলাশাসকের দারস্থ হলেন খেলোয়াড়দের একাংশ।যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি বলেন, রেজুলেশন করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো তদন্তের জন্য তিনি প্রস্তুত।সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিজেপি নেতৃত্ব।

কয়লা ও বালি চুরি বন্ধ হবে, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের