প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি: বিধাননগর কর্পোরেশনের নয়(৯) নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু গ্রেফতার। তাঁকে গ্রেফতার করল বাগুইআটি থানার(Baguiati P.S.) পুলিশ। এক বছর আগে তোলা না দিলে এক প্রোমোটারকে মারধরের অভিযোগ হয়েছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। এই কাউন্সিলরের বিরুদ্ধে একটি নতুন মামলাও করা হয়। এবার সেই মামলায় শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুরনো যে মামলা তার বিরুদ্ধে রয়েছে সেটাও নতুন করে যোগ করা হচ্ছে নতুন মামলার সঙ্গে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মূলত অভিযোগ ছিল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী(Councillor Samaresh Chakraborty) তার অনুগামীদের নিয়ে প্রোমোটার কিশোর হালদারকে(Promoter Bikash Haldar) তোলা না দেওয়ায় মারধর করেন। প্রোমোটার কিশোর হালদার বাগুইআটি থানায় ওই কাউন্সিলর এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন লিখিতভাবে। গত বছর ফেব্রুয়ারি মাসে প্রোমোটার কিশোর হালদারকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এর পাশাপাশি বিধাননগর কর্পোরেশনের আরো একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে।

এর মধ্যে বেশ কিছু অভিযোগ সরাসরি আদালতে লিপিবদ্ধ হয়েছে গোপন জবানবন্দীর মাধ্যমে। পুরনো  সেই সব মামলা ধীরে ধীরে তদন্তের আওতায় আনা হচ্ছে। বিধাননগর কর্পোরেশনের একাধিক তৃণমূল কাউন্সিলরদের নানা ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একে একে থানায় ডেকে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। প্রয়োজনে গ্রেফতার করা হবে।অপরদিকে,মুর্শিদাবাদের নবগ্রামের নবগ্রাম ব্লক তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লা গ্রেফতার।পুলিশ সূত্রে খবর, ২০২৩সালের ফেব্রুয়ারি মাসে রুবেল সেখ নামে এক তৃণমূল কর্মী দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন।সেই ঘটনার তদন্ত নবগ্রাম থানার পুলিশ এতো দিন ধরেও চালাচ্ছিল।এই তদন্তের জেরেই পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।

কয়লা ও বালি চুরি বন্ধ হবে, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের