ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জের! আর তাতেই ছেলের হাতে খুন হতে হয় বাবাকে। ঠাকুরদার খুনের মামলায় বাবার বিরুদ্ধে দেওয়া ছেলের বয়ানেই শাস্তি হল দোষীর। শুক্রবার (১৫ মে) ঘাতক ছেলেকে  ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বনগাঁ মহকুমা আদালত। 

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১২ ডিসেম্বর। বনগাঁ থানার ঢাকা পাড়ার বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাসকে তাঁর ছেলে তপন বিশ্বাস ধারালো বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে অভিযোগ। কারণ, চিত্তরঞ্জনের বড় ছেলে তপন বাবার সমস্ত সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ অভিযুক্ত তপন বিশ্বাসকে গ্রেফতার করে। তারপর থেকে জেল হেফাজতে রেখে তার বিচার চলছিল। 

এই গোটা ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন তপনের ছেলে তন্ময় বিশ্বাস। জানা গিয়েছে, ঘটনায় প্রথমে মোট ১৪ জন সাক্ষী দিয়েছিলেন। অভিযুক্ত তপনের স্ত্রী প্রথমে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেও পরে তিনি ও বাকি ৮ জন সাক্ষী সাক্ষ্যদানে বিরত থাকেন। তবে তপনের ছেলে সাক্ষ্যদান থেকে সরে যাননি। ঠাকুরদাকে তাঁর বাবা খুন করেছেন বলে সাক্ষী দেন তিনি। আজ ছয় বছর পর সেই মামলার রায় ঘোষণা করল বনগাঁ আদালত। মৃতের নাতির বয়ান খতিয়ে দেখে বিচারক অভিযুক্তকে দোষী ঘোষণা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা